BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সমুদ্র পরিবহনে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-পাকিস্তান

সমুদ্র পরিবহনে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-পাকিস্তান

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: সমুদ্র পরিবহন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ও পাকিস্তান। নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় উপদেষ্টা এবং হাইকমিশনার এ আগ্রহের কথা জানান।

সচিবালয়ে নৌপরিবহন উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ, নৌপরিবহন, সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা এবং শ্রম ও কর্মসংস্থান খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, বাংলাদেশ প্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক জোরদারে বিশ্বাসী। নৌপরিবহন ও শ্রম খাতে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতা উভয় দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে।

তিনি আরও বলেন, আঞ্চলিক সংযোগ, নিরাপদ নৌ চলাচল এবং দক্ষ জনশক্তি উন্নয়নে যৌথভাবে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমুদ্র পরিবহন খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) এবং পাকিস্তান ন্যাশনাল শিপিং করপোরেশনের (পিএনএসসি) মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপর হাইকমিশনার গুরুত্বারোপ করেন। এছাড়া মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরসহ অন্যান্য বন্দরের বিভিন্ন কারিগরি বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব নূরুন্নাহার চৌধুরী ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো. আনোয়ার হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
যে কারণে ভারতে আসা হচ্ছে না শাকিরার হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, একটি সিলগালা করে হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী’র কাউকে প্রভু স্বীকার নয়, বন্ধুত্বের নীতিতে এগোবে বাংলাদেশ : ভূমিমন্ত্রী বিজয়নগরে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ সৌদি আরবে মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির গোপন আস্তানায় লুকিয়েও রক্ষা পাবে না ইসরায়েলি ও মার্কিন সেনারা : আইআরজিসি পিছু হটল যুক্তরাষ্ট্র: ফলপ্রসূ আলোচনার দাবি ট্রাম্পের, ইরান বলছে যোগাযোগই হয়নি যুদ্ধ থেকে পিছু হটা মার্কিন বৃহত্তম রণতরী জেরাল্ড আর ফোর্ড এখন কোথায় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার ৮ বছর পর পর্দায় ফিরছেন আনুশকা!