BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি নেতা বিরু মোল্লা হত্যা মামলার প্রধান আসামি জহুরুল গ্রেপ্তার; অস্ত্র-গুলি জব্দ

বিএনপি নেতা বিরু মোল্লা হত্যা মামলার প্রধান আসামি জহুরুল গ্রেপ্তার; অস্ত্র-গুলি জব্দ

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদী উপজেলার বিএনপি নেতা বিরু মোল্লা হত্যা মামলার প্রধান আসামি জহুরুল মোল্লাকে সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল এ তথ্য জানান।

তিনি জানান, র‍্যাবের হাতে গ্রেপ্তারের পর জহুরুল মোল্লাকে ঈশ্বরদী থানা পুলিশের কাছে সোপর্দ করলে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে অভিযুক্ত আসামির তথ্য মতে সোমবার রাতে ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা তার নিজ এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ২৬টি রিভলবারের গুলি, ৫টি শটগানের গুলি জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর ঈশ্বরদী উপজেলায় কামালপুর গ্রামে জমি জমা সংক্রান্ত ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আপন চাচাতো ভাই জহুরুল মোল্লার গুলিতে বিরু মোল্লা (৪৮) নিহত হন। নিহত বীরু মোল্লা কামালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে এবং লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বকশীগঞ্জে লন্ডন প্রবাসী সেই দুই ভাইয়ের আর্থিক সহায়তা পেল আরো শতাধিক পরিবার আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বৈশ্বিক প্রতারণা মোকাবিলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষুকদের ছাগল বিতরণ করলেন প্রধানমন্ত্রী  ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : তারেক রহমান দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী কৃষিকে শক্তিশালী ভিত্তির ওপর গড়ে তুলতে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী রাজশাহী নগরীতে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ নাটোরের মাটিতে কারো কোন অন্যায় নির্যাতন মেনে নেয়া হবে না – হুইপ দুলু