BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শনি গ্রহের বৃহত্তম চাঁদ টাইটানে প্রাণের সম্ভাবনার ইঙ্গিত

শনি গ্রহের বৃহত্তম চাঁদ টাইটানে প্রাণের সম্ভাবনার ইঙ্গিত

বিটিসি বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: শনি গ্রহের বৃহত্তম চাঁদ টাইটানের হিমশীতল পৃষ্ঠের নিচে গলিত বরফের উপস্থিতি রয়েছে বলে জানিয়েছে নাসা ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের বিজ্ঞানীরা।

তাদের বিশ্লেষণে দেখা গেছে, টাইটানের বরফের স্তরে কর্দমাক্ত সুড়ঙ্গ রয়েছে এবং এই স্তরের ভেতরের পানির তাপমাত্রা প্রায় ৬৮ ডিগ্রি ফারেনহাইট (২০ ডিগ্রি সেলসিয়াস) যা প্রাণের বিকাশের জন্য উপযুক্ত।

এর আগে বিজ্ঞানীরা মনে করতেন, টাইটানের শক্ত বরফের নিচে পৃথিবীর মতো গভীর তরল সমুদ্র রয়েছে।

তবে ক্যাসিনি মহাকাশযানের তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানী ব্যাপটিস্ট জার্নো জানিয়েছেন, টাইটানের অভ্যন্তর পুরোপুরি তরল নয়, বরং আঠালো বা থকথকে বরফের মতো। অর্থাৎ এখানে পৃথিবীর উন্মুক্ত সমুদ্রের পরিবর্তে সম্ভবত আর্কটিক সাগরের বরফ বা ভূগর্ভস্থ জলস্তরের মতো কিছু থাকতে পারে।

নাসার ক্যাসিনি মহাকাশযান প্রায় ২০ বছর ধরে শনি ও তার উপগ্রহ পর্যবেক্ষণ করার পর ২০১৭ সালে ধ্বংস হয়ে যায়। তবে তার সংগ্রহকৃত তথ্য আজও নতুন নতুন রহস্য উন্মোচন করছে। শনির অভিকর্ষণ টান বিশ্লেষণ করে বিজ্ঞানীরা টাইটানের থকথকে বরফস্তরের প্রমাণ পেয়েছেন।

টাইটানের রহস্যময় পরিবেশে প্রাণের সম্ভাবনা যাচাই করার জন্য বিশ্ব এখন নাসার পরবর্তী বড় অভিযান ড্রাগনফ্লাইয়ের দিকে তাকিয়ে আছে। এই মহাকাশযানটি ২০২৮ সালের জুলাইয়ে উৎক্ষেপণ করা হবে এবং ২০৩৪ সালে টাইটানের পৃষ্ঠে অবতরণ করে সরাসরি তথ্য সংগ্রহ করবে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বকশীগঞ্জে লন্ডন প্রবাসী সেই দুই ভাইয়ের আর্থিক সহায়তা পেল আরো শতাধিক পরিবার আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বৈশ্বিক প্রতারণা মোকাবিলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষুকদের ছাগল বিতরণ করলেন প্রধানমন্ত্রী  ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : তারেক রহমান দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী কৃষিকে শক্তিশালী ভিত্তির ওপর গড়ে তুলতে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী রাজশাহী নগরীতে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ নাটোরের মাটিতে কারো কোন অন্যায় নির্যাতন মেনে নেয়া হবে না – হুইপ দুলু