BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে বার্জার পেইন্টসের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে বার্জার পেইন্টসের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে বার্জার পেইন্টসের উদ্যোগে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকাল ৪টায় নগরীর রাণীবাজার সংলগ্ন বার্জার পেইন্টসের কার্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪৫ জন শিশু অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বার্জার রাজশাহীর রিজিওনাল ম্যানেজার মোঃ আসাদুজ্জামান, টেরিটোরি ম্যানেজার মেহেদী হাসান, এক্সপেরিয়েন্স জোনের কালার কনসালটেন্ট মাহফুজুর রহমান, ক্লায়েন্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট সাইফুল ইসলাম, জোনাল অফিসার আবদুল্লাহ মাসুদ, খন্দকার আল আমীন, সরোয়ার রেজা রিমন, লুৎফর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রতিযোগিতা শেষে ‘ক’, ‘খ’ ও ‘গ’—এই তিনটি বিভাগে মোট ৯ জন শিশুকে পুরস্কৃত করা হয়। এছাড়া অংশগ্রহণকারী অন্যান্য শিশুদের উৎসাহ দিতে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্যে মোঃ আসাদুজ্জামান বলেন, এ ধরনের আয়োজন শিশুদের সৃজনশীলতা ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও শিশুদের শিল্পচর্চায় আগ্রহী করে তুলতে বার্জার পেইন্টস এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ ইরানে হামলায় মার্কিন বাহিনীকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলো যুক্তরাজ্য মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী মোনাজাতে যুদ্ধ বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় ঐতিহাসিক শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাতে জনসমুদ্র, বিশ্বশান্তি কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত যমুনায় মানুষের ঢল, সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত টাঙ্গাইলে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত