BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে রাশেদ প্রধানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

পঞ্চগড়ে রাশেদ প্রধানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

পঞ্চগড় প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, পঞ্চগড় জেলা জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী।

সোমবার সহকারি রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা এবং উপজেলা নির্বাচন অফিসার সুপ্ত করিমের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

এ সময় জেলা জাগপা’র সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, সহ-সভাপতি শামসুজ্জামান নয়ন, সাংঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, সদর উপজেলা জাগপা সভাপতি আনোয়ারুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা জাগপা সভাপতি শাহজাহান আলী, আটোয়ারী উপজেলা জাগপা সাধারণ সম্পাদক মাওলানা বজলুর রহমান, দেবীগঞ্জ উপজেলা জাগপা সভাপতি আবু হাসান মাস্টার এবং বোদা উপজেলা জাগপা সভাপতি সিরাজুল ইসলাম মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো যুক্তরাষ্ট্র নয়, বিশ্বকাপের ম‍্যাচ মেক্সিকোয় খেলতে চায় ইরান আর্জেন্টিনার বদলে সার্বিয়ার বিপক্ষে খেলবে স্পেন মেঘনা নদীতে ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে লঞ্চ, আটকা প্রায় ৮০ যাত্রী শিলাবৃষ্টি-বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দুই মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ জলঢাকায় জার্নালিষ্ট ইউনিয়নের পরিচিতি সভা ও ইফতার মাহফিল নিউইয়র্কে আঙ্কটাড মহাসচিবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: মধ্যপ্রাচ্য সংঘাতে উদ্বেগ অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত : গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ টাঙ্গাইলে পহেলা বৈশাখ ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী