BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সান্তাহারে যুবদল অফিসে হামলা মামলায় নিষিদ্ধ আওয়ামীলীগের দুইজন গ্রেপ্তার

সান্তাহারে যুবদল অফিসে হামলা মামলায় নিষিদ্ধ আওয়ামীলীগের দুইজন গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহার পৌরসভার ওয়ার্ড যুবদলের অফিসে হামলা ও অগ্নিসংযোগ সংক্রান্ত নাশকতা মামলায় নিষিদ্ধ আওয়ামীলীগের ওয়ার্ড সম্পাদক ও পৌর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে তাদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির বিনাহালী গ্রামের বাদেশ আলীর ছেলে ও নিষিদ্ধ আওয়ামী লীগের নসরতপুর ইউপির ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম বাবু (৫৬) সে আদমদীঘি সদরে বিএনপি অফিসে হামলা একটি মামলায় আদালত কর্তৃক জামিনে ছিল। তাকে এবার সান্তাহার যুবদল অফিসে হামলা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

অপরজন সান্তাহার ইয়ার্ড কলোনীর শফিকুল ইসলামের ছেলে জুয়েল সরদার (৪৫) সে সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক লীগের ৫নং ওয়ার্ড প্রচার সম্পাদক বলে জানাগেছে।

আদমদীঘি থানা পুলিশ জানান, গত ২০২৪ সালের ১৯ আগষ্ট রাতে সান্তাহার পৌরসভার চায়নার মোড় নামক স্থানে ৪নং ওয়ার্ড যুবদল অফিসে কয়েকটি মোটরসাইকেল যোগে একদল দুর্বৃত্ত ওই যুবদল অফিস ভাংচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক ছড়িয়ে অফিসের আসবাবপত্রে অগ্নিসংংযোগ করে পুড়ে দেয়।

এ ঘটনায় আদমদীঘি থানায় সান্তাহার কলসা এলাকার পৌর ৪নং ওয়ার্ড যুবদলের সেক্রেটারি আশিক হোসেন বাদি হয়ে সাবেক এমপি, তার বাবা সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৭০ জন আওয়ামীলীগ নেতাকর্মির নাম উল্লেখ ও অজ্ঞাতসহ মোট ২২৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় উল্লেখিত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

পরদিন বুধবার দুপুরে গ্রেপ্তার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে বলে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
যে কারণে ভারতে আসা হচ্ছে না শাকিরার হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, একটি সিলগালা করে হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী’র কাউকে প্রভু স্বীকার নয়, বন্ধুত্বের নীতিতে এগোবে বাংলাদেশ : ভূমিমন্ত্রী বিজয়নগরে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ সৌদি আরবে মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির গোপন আস্তানায় লুকিয়েও রক্ষা পাবে না ইসরায়েলি ও মার্কিন সেনারা : আইআরজিসি পিছু হটল যুক্তরাষ্ট্র: ফলপ্রসূ আলোচনার দাবি ট্রাম্পের, ইরান বলছে যোগাযোগই হয়নি যুদ্ধ থেকে পিছু হটা মার্কিন বৃহত্তম রণতরী জেরাল্ড আর ফোর্ড এখন কোথায় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার ৮ বছর পর পর্দায় ফিরছেন আনুশকা!