BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক

বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে আইএফআইসি ব্যাংক পিএলসি বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ও শিক্ষা সামগ্রী বই বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্ত্বরে এ কম্পিউটার ও শিক্ষা সামগ্রী বই বিতরণ করা হয়।

এসময় আইএফআইসি ব্যাংক পিএলসি’র মার্কেটিং এ্যান্ড সেলস্ অফিসার এস,এম রাশেদ মাহমুদের সঞ্চালনায় ও বেলকুচি প্রেসক্লাবের সভাপতি ও সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আইএফআইসি ব্যাংক পিএলসি’র বেলকুচি শাখা ব্যবস্থাপক জুহিরুল ইসলাম, কাস্টমার সার্ভিস ম্যানেজার ইদ্রিস আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক গোলাম কিবরিয়া সরকার (বাবু), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শামসুজ্জামান অপু, সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক পিএলসি এগিয়ে আসায় সাধুবাদ জানান অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। উল্লেখ্য ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি সহায়ক কার্যক্রমের অংশ হিসেবে এলাকার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের ৪ দেশে ইরানের নতুন হামলা নেতানিয়াহুর ‘সন্ত্রাস’ বিশ্বশান্তির জন্য চরম হুমকি : এরদোয়ান হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ ইরানে হামলায় মার্কিন বাহিনীকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলো যুক্তরাজ্য মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী মোনাজাতে যুদ্ধ বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় ঐতিহাসিক শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাতে জনসমুদ্র, বিশ্বশান্তি কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত যমুনায় মানুষের ঢল, সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী