BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বজনের মৃতদেহ দেখতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাইসহ ৩ জন নিহত

স্বজনের মৃতদেহ দেখতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাইসহ ৩ জন নিহত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার মাধবপুর কবরস্থান সংলগ্ন এলাকায় একটি মোটরসাইকেলকে অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত গভীর রাত ১টা ৩০ মিনিটের সময় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা তাদের এক স্বজনের মৃতদেহ দেখতে ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে একটি মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ ও মোটরসাইকেল উদ্ধার করে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার কুমারখালী থানার করিম মণ্ডলের দুই ছেলে সুমন (২৫) ও ইমন (২২) এবং একই এলাকার শাহিন আলমের পুত্র আশিফ মোল্লা (২২)।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর সার্জেন্ট রাসেলকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল (ঝিনাইদহ ল-১১-৯২৫৭) একটি অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। গুরুতর আহত অপর আরোহীকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতদের লাশ রোববার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া অজ্ঞাত গাড়ির চালক শনাক্তে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফরিদপুর প্রতিনিধি মো. নাসির উদ্দিন নাসির। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
যে কারণে ভারতে আসা হচ্ছে না শাকিরার হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, একটি সিলগালা করে হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী’র কাউকে প্রভু স্বীকার নয়, বন্ধুত্বের নীতিতে এগোবে বাংলাদেশ : ভূমিমন্ত্রী বিজয়নগরে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ সৌদি আরবে মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির গোপন আস্তানায় লুকিয়েও রক্ষা পাবে না ইসরায়েলি ও মার্কিন সেনারা : আইআরজিসি পিছু হটল যুক্তরাষ্ট্র: ফলপ্রসূ আলোচনার দাবি ট্রাম্পের, ইরান বলছে যোগাযোগই হয়নি যুদ্ধ থেকে পিছু হটা মার্কিন বৃহত্তম রণতরী জেরাল্ড আর ফোর্ড এখন কোথায় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার ৮ বছর পর পর্দায় ফিরছেন আনুশকা!