BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ড. ইউনুসকে এফএও সদর দফতরে উষ্ণ অভ্যর্থনা

ড. ইউনুসকে এফএও সদর দফতরে উষ্ণ অভ্যর্থনা
বিটিসি নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সোমবার (১৩ অক্টোবর) রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দফতরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এফএও’র মহাপরিচালক কিউ ডংয়ু।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান। এদিন এফএও আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশ নেবেন প্রধান উপদেষ্টা।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
তার বক্তব্যে বিশ্বব্যাপী ক্ষুধা, সম্পদের অধিকারে বৈষম্য, তরুণদের উদ্যোক্তা, থ্রি জিরো থিওরিসহ খাদ্য অধিকারের বিষয়গুলো উঠে আসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোমের স্থানীয় সময় দুপুর ২টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) বক্তৃতা দেওয়ার কথা রয়েছে মুহাম্মদ ইউনূসের।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, রোমে আজকের কর্মসূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস মূল বক্তব্য দেওয়ার পর গ্লোবাল অ্যালায়েন্সের অফিস পরিদর্শন করবেন। বিকাল ৩টা ২০ মিনিটে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া রোমের মেয়র রবার্তো গুয়ালতিয়েরির সঙ্গে স্থানীয় সময় বিকাল ৪টা ৩০ মিনিটে এবং জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে বিকাল ৫টা ১৫ মিনিটে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।
কর্মসূচি অনুযায়ী, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এফএও মহাপরিচালক ড. কু দোংইউ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ