BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরান নয়, নিরাপত্তার জন্য ইসরায়েলই বড় হুমকি : সৌদির সাবেক গোয়েন্দা প্রধান

ইরান নয়, নিরাপত্তার জন্য ইসরায়েলই বড় হুমকি : সৌদির সাবেক গোয়েন্দা প্রধান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানের চেয়ে ইসরায়েলই আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি বলে মন্তব্য করেছেন সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল ফয়সাল। গতকাল শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মিলকেন ইনস্টিটিউটের মিডল ইস্ট ও আফ্রিকা সামিটে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

প্রিন্স তুর্কি আল ফয়সালের কাছে জানতে চাওয়া হয় আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কে বড় হুমকি? জবাবে তিনি বলেন, এই মুহূর্তের জন্য অবশ্যই ইসরায়েল।

তিনি বলেন, লেবাননে হিজবুল্লাহর ক্ষমতা কমে যাওয়া এবং সিরিয়ায় শাসন পরিবর্তনের ঘটনা ইরানের বৃহত্তর মধ্যপ্রাচ্য প্রভাব খর্ব করেছে।

প্রিন্স তুর্কি আল ফয়সাল বলেন, ইসরায়েল প্রায় প্রতিদিন সিরিয়ায় বিমান হামলা চালাচ্ছে, গাজা বা পশ্চিম তীর এবং লেবাননে–যেখানে যুদ্ধবিরতি আছে সেখানেও ফিলিস্তিনিদের ওপর বোমাবর্ষণ অব্যাহত রাখছে।

তিনি বলেন, এই দৃশ্য আমাদের অঞ্চলের জন্য শান্তির লক্ষণ নয়। আমার মতে, ইসরায়েল এই সমস্যার সৃষ্টি করছে এবং তাকে নিয়ন্ত্রণে আনা উচিত।

উল্লেখ্য, সরকারি পদ থেকে অবসর নিলেও প্রিন্স তুর্কি সৌদি বাদশাহ’র পরিবারে প্রভাবশালী সদস্য হওয়ায় রিয়াদে তার প্রভাব রয়েছে। ইসরায়েল নিয়ে তার এই মন্তব্য ইঙ্গিত দেয় যে- রিয়াদ এখনও তেল আবিবেরর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে নেই। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
যে কারণে ভারতে আসা হচ্ছে না শাকিরার হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, একটি সিলগালা করে হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী’র কাউকে প্রভু স্বীকার নয়, বন্ধুত্বের নীতিতে এগোবে বাংলাদেশ : ভূমিমন্ত্রী বিজয়নগরে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ সৌদি আরবে মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির গোপন আস্তানায় লুকিয়েও রক্ষা পাবে না ইসরায়েলি ও মার্কিন সেনারা : আইআরজিসি পিছু হটল যুক্তরাষ্ট্র: ফলপ্রসূ আলোচনার দাবি ট্রাম্পের, ইরান বলছে যোগাযোগই হয়নি যুদ্ধ থেকে পিছু হটা মার্কিন বৃহত্তম রণতরী জেরাল্ড আর ফোর্ড এখন কোথায় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার ৮ বছর পর পর্দায় ফিরছেন আনুশকা!