BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে আমদানি করা হবে না : শিল্প উপদেষ্টা

দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে আমদানি করা হবে না : শিল্প উপদেষ্টা

চুয়াডাঙ্গা প্রতিনিধি: শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে বাইরে থেকে চিনি আমদানি করা হবে না। চিনিকলসমূহ আধুনিকায়ন, উন্নত জাত উদ্ভাবন, আধুনিক চাষপদ্ধতি, পণ্য বহুমুখীকরণ ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে চিনিকলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৮৮তম আখ মাড়াই উদ্বোধন অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা এ কথা বলেন।

শিল্প উপদেষ্টা আরো বলেন, কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, যা চিনি, স্পিরিট, ভিনেগার, জৈব সারসহ নানাবিধ পণ্য উৎপাদনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রেখে আসছে।

আখ মাড়াই মৌসুমের উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) রশিদুল হাসান; খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, মিলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বি হাসানসহ আখ চাষি, মিলের কর্মকর্তা ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।

বিশেষ অতিথির বক্তব্যে খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক বলেন, কেরুকে কীভাবে আরো বড় প্রতিষ্ঠানে পরিণত করা যায়, কীভাবে কেরুর উৎপাদন বাড়ানো যায়, আখ চাষি ও শ্রমিকদের সে কথা ভাবতে হবে।

এই চিনি কলে চলতি (২০২৫-২০২৬) মাড়াই মৌসুমে ৭৬ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ২৫৬ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে শ্রেষ্ঠ আখ চাষিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চুয়াডাঙ্গা প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অতিরিক্ত জ্বালানি সরবরাহে ভারতকে বাংলাদেশের চিঠি নির্বাচনী ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে বেইজিং ও গুয়াংঝু রুটে ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বাড়ানোর আগ্রহ প্রকাশ রাষ্ট্রদূতের আদমদীঘিতে অনুমোদনহীন চার ইটভাটার ৯ লাখ টাকা জরিমানা ইসলামপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার সিংড়ায় দেড় হাজার লিটার তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ রামেবি: নিয়োগে নীতিমালা মানেন না উপাচার্য রামেবি ভিসি প্রফেসর ডা. জাওয়াদুল হকের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান