BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার?

কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার?

বিটিসি বিনোদন ডেস্ক: দেশের নব্বই দশকে যে কজন অভিনেত্রী দর্শক মাতিয়েছেন তাদের অন্যতম একজন দীপা খন্দকার। জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, টনি ডায়েস, লিটু আনামদের সঙ্গে জুটি হয়ে উপহার দিয়েছেন অনেক দর্শকপ্রিয় নাটক। প্রায় তিন দশক সময় ধরে টানা অভিনয় করে যাচ্ছেন।

এই সময়ে ছোট পর্দা, মঞ্চ ও ওটিটি- সব মাধ্যমেই সমান দক্ষতার সঙ্গে অভিনয় করে যাচ্ছেন তিনি। তবে বর্তমানে চারিত্রিক অভিনেত্রী হিসেবে বেশি দেখা মেলছে এক সময়ের এই হার্টথ্রবকে।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, সাহসিকতা এবং সেই সময়কার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন দীপা খন্দকার।

তিনি বলেন, ২৮-২৯ বছর বয়সে আমি মা হয়েছি। তখনই মা হওয়ার বিষয়ে আমি অত্যন্ত গর্বিত ছিলাম। আমার জীবনে কখনও মা হওয়া, বিয়ে কিংবা সন্তানকে লুকাইনি। বরং যেখানে যেতাম বাচ্চাদের গর্বের সঙ্গেই নিয়ে গিয়েছি।

ক্যারিয়ারের মধ্যগগনে এসে নায়িকা হিসেবে সিনেমায় না আসার কারণও জানান দীপা খন্দকার। সেই সময়কার পরিস্থিতি তুলে ধরে দীপা বলেন, আমার বয়স তখন খুব কম ছিল। যে কয়েকটি সিনেমার প্রস্তাব পেয়েছিলাম, সেগুলো করতে সাহস পাইনি। তখন ছিল কাটপিসের যুগ। যদি সিনেমায় কাটপিস ঢুকে যায়- এই ভয়েই সিনেমা করা হয়নি।

পরিবারের প্রথম সদস্য হিসেবে মিডিয়ায় এসেছিলেন দীপা খন্দকার। তাই পথ দেখানোর বা দিকনির্দেশনা দেওয়ার মতো কাউকে পাননি।

সম্পূর্ণ নিজের লড়াই এবং নিজের সিদ্ধান্তে এগিয়ে আজকের অবস্থান তৈরি করেছেন তিনি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
যে কারণে ভারতে আসা হচ্ছে না শাকিরার হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, একটি সিলগালা করে হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী’র কাউকে প্রভু স্বীকার নয়, বন্ধুত্বের নীতিতে এগোবে বাংলাদেশ : ভূমিমন্ত্রী বিজয়নগরে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ সৌদি আরবে মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির গোপন আস্তানায় লুকিয়েও রক্ষা পাবে না ইসরায়েলি ও মার্কিন সেনারা : আইআরজিসি পিছু হটল যুক্তরাষ্ট্র: ফলপ্রসূ আলোচনার দাবি ট্রাম্পের, ইরান বলছে যোগাযোগই হয়নি যুদ্ধ থেকে পিছু হটা মার্কিন বৃহত্তম রণতরী জেরাল্ড আর ফোর্ড এখন কোথায় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার ৮ বছর পর পর্দায় ফিরছেন আনুশকা!