BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস

৭ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গাজায় আটক অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে শুরু করেছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। সোমবার সকাল ৮টার পর সাত জিম্মিকে আন্তর্জাতিক রেডক্রসের হাতে হস্তান্তর করা হয়। তাদের এখন ইসরায়েলি বাহিনীর কাছে নিয়ে যাওয়া হচ্ছে।
এক এক্স পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক রেডক্রস তাদের জানিয়েছে হামাস ৭ জন বন্দিকে তাদের কাছে হস্তান্তর করেছে।
তারা হলেন, ইতান মোর, গালি বারম্যান, জিভ বারম্যান, মাতান অ্যাগ্রেস্ট, ওমরি মিরান, আলন এহল, গাই গিলবোয়া দালাল।
জিম্মিদের পাওয়ার পর দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল। এদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি রয়েছেন।
তবে ফিলিস্তিনের ম্যান্ডেলা খ্যাত জনপ্রিয় নেতা মারওয়ান বারঘৌতি এই তালিকায় থাকবেন না।
এর আগে গত শুক্রবার সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির কার্যকর হয়। চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি দিতে হবে হামাসকে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ