BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বাগেরহাট যুবদলের কোরান খতম ও দোয়া মাহফিল

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বাগেরহাট যুবদলের কোরান খতম ও দোয়া মাহফিল

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কোরান খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(০২ ডিসেম্বর) সকালে শহরের স্বাধীনতা উদ্যানে জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদকের উদ্যোগে কোরান খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি শাহেদ শমি বাদশা, যুগ্ম সাধারন সম্পাদক এস কে বদরুল আলম, সাবেক দপ্তর সম্পাদক এস এম রাজ, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শিকদার ইমরান হোসাইন পৌর যুবদলের আহবায়ক মোঃ সুমন পাইক, সদর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আবুল হাসান, জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা জাহিদুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেলসহ যুবদলের ১২টি ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

কোরান খতম ও ডিমলাদ মাহফিল শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত করেন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রসুল তরফদার নেওয়াজ।

এসময় সুজন মোল্লা বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের ভোটাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীনভাবে লড়াই করেছেন। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ। এই সংকটময় সময়ে আমরা খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ুর জন্য কামনা করছি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বৈশ্বিক প্রতারণা মোকাবিলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষুকদের ছাগল বিতরণ করলেন প্রধানমন্ত্রী  ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : তারেক রহমান দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী কৃষিকে শক্তিশালী ভিত্তির ওপর গড়ে তুলতে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী রাজশাহী নগরীতে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ নাটোরের মাটিতে কারো কোন অন্যায় নির্যাতন মেনে নেয়া হবে না – হুইপ দুলু ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনিযুক্ত রাসিক প্রশাসক