BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন

বকশীগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

রোববার (৩০ নভেম্বর) সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এ কর্মসূচির আয়োজন করে।

কর্মবিরতি পালনকালে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) সাইফুল ইসলাম, কুলসুম খাতুন, ফার্মাসিস্ট আহমেদ শরীফ, সোহানুর রহমান।

কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা বেতন বৈষম্যের শিকার। অন্য ডিপ্লোমাধারীরা ১০ম গ্রেড পেলেও তাদের দাবী মানা হচ্ছে না। তাই সরকারকে দ্রুত তাদের দাবী মেনে নেওয়ার আহবান জানান। তাদের দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এদিকে কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়ে হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অতিরিক্ত জ্বালানি সরবরাহে ভারতকে বাংলাদেশের চিঠি নির্বাচনী ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে বেইজিং ও গুয়াংঝু রুটে ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বাড়ানোর আগ্রহ প্রকাশ রাষ্ট্রদূতের আদমদীঘিতে অনুমোদনহীন চার ইটভাটার ৯ লাখ টাকা জরিমানা ইসলামপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার সিংড়ায় দেড় হাজার লিটার তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ রামেবি: নিয়োগে নীতিমালা মানেন না উপাচার্য রামেবি ভিসি প্রফেসর ডা. জাওয়াদুল হকের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান