BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে তরুণীকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার

রাজশাহীতে তরুণীকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগে আজিজুল মোল্লা (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার মোমেনশাহ রোডের টিআইসি গেইট এলাকা থেকে র‌্যাব-৫, এর রাজশাহী সদর কোম্পানি ও র‌্যাব-১ এর সিপিসি-২ যৌথভাবে আজিজুলকে গ্রেফতার করে।

গ্রেফতার আজিজুল মোল্লা পুঠিয়া উপজেলার দমদমা গ্রামের বাসিন্দা এবং ভুক্তভোগীর তরুণীর ঘনিষ্ঠ আত্মীয়Ñচাচা বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, ভুক্তভোগীর মা, বাবা ও ভাই ঢাকায় থাকেন। তরুণী গ্রামের বাড়িতে দাদির কাছে থাকেন।

গত ২২ অক্টোবর দুপুরে দাদি বাড়িতে না থাকার সুযোগে আজিজুল তরুণীর ঘরে গিয়ে তাকে ধর্ষণ করেন। এ বিষয়ে কাউকে কিছু না জানানোর জন্য ভয়ভীতি দেখায় এবং বিভিন্ন সময়ে একই কৌশলে তরুণীকে ধর্ষণ করেন তিনি।

একপর্যায়ে ঘটনাটি জানতে পারেন দাদি। পরে গত ২৮ অক্টোবর ভুক্তভোগীর মা পুঠিয়া থানায় একটি মামলা করেন। মামলার পর থেকে আজিজুল আত্মগোপনে ছিলো।

অবশেষে বুধবার রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার মোমেনশাহ রোডের টিআইসি গেইট এলাকা থেকে আজিজুলকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা স্বীকার করেছেন তিনি।

বৃহস্পতিবার সকালে গ্রেফতার আজিজুলকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুঠিয়া থানা পুলিশ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বৈশ্বিক প্রতারণা মোকাবিলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষুকদের ছাগল বিতরণ করলেন প্রধানমন্ত্রী  ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : তারেক রহমান দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী কৃষিকে শক্তিশালী ভিত্তির ওপর গড়ে তুলতে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী রাজশাহী নগরীতে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ নাটোরের মাটিতে কারো কোন অন্যায় নির্যাতন মেনে নেয়া হবে না – হুইপ দুলু ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনিযুক্ত রাসিক প্রশাসক