BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রাথমিকের সহকারী শিক্ষকরা পেলেন বেতন বৃদ্ধির সুখবর

প্রাথমিকের সহকারী শিক্ষকরা পেলেন বেতন বৃদ্ধির সুখবর

ঢাকা প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন পোদ্দার জানিয়েছেন,১৩ গ্রেডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১১তম গ্রেডে করতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, ‘প্রাথমিক শিক্ষকদের সংগঠনগুলোর মধ্যে ৯টি সংগঠন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সন্তুষ্ট হয়েছে। তবে ভুঁইফোড় চারটি সংগঠনের সদস্যরা আন্দোলন করেছেন। তারা শিক্ষকদের ভুল বুঝিয়ে অযৌক্তিক আন্দোলনের ডাক দিয়ে ভোগান্তিতে ফেলেছেন।’

আন্দোলনের অংশ নেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তারের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে তার পরিবারের পাশে থাকার কথাও জানিয়েছেন ডা. বিধান রঞ্জন।

গানের শিক্ষক নিয়োগ এ সরকারের আমলে না হলেও পরবর্তী সরকার পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন গণশিক্ষা উপদেষ্টা।

এর আগে মন্ত্রণালয়ের বৈঠকে ঢাকা, বরিশালসহ বিভিন্ন জেলার ১২টি টিচার ট্রেনিং সেন্টারে ১০ মাস মেয়াদি ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন-ডিপিএড প্রোগ্রাম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. লিটন চৌধুরী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বৈশ্বিক প্রতারণা মোকাবিলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষুকদের ছাগল বিতরণ করলেন প্রধানমন্ত্রী  ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : তারেক রহমান দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী কৃষিকে শক্তিশালী ভিত্তির ওপর গড়ে তুলতে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী রাজশাহী নগরীতে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ নাটোরের মাটিতে কারো কোন অন্যায় নির্যাতন মেনে নেয়া হবে না – হুইপ দুলু ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনিযুক্ত রাসিক প্রশাসক