BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সুইডেনে ফুটপাতে দাঁড়িয়ে থাকা পথচারীদের পিষে দিলো বাস

সুইডেনে ফুটপাতে দাঁড়িয়ে থাকা পথচারীদের পিষে দিলো বাস

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বাসস্টপে দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছিলেন যাত্রীরা। তারা কল্পনাও করেননি, কী বিপদ ধেয়ে আসছে কিছুক্ষণের মধ্যে। এরপর মুহূর্তে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রী ও পথচারীদের পিষে দিলো একটি বাস।

সুইডেনের স্টকহোমে ভয়াবহ এ দুর্ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হন আরও তিনজন।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, স্থানীয় সময় শুক্রবার (১৪ নভেম্বর) স্টকহোম শহরের কেন্দ্রে ঘটনাটি ঘটে। একটি ডাবল ডেকার বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাসস্ট্যান্ডে অপেক্ষারত যাত্রী ও পথচারীদের পিষে দেয়।

সুইডিশ পুলিশ জানিয়েছে, এটি কোনো হামলার ঘটনা নয়। পুলিশের এক মুখপাত্র বলেন, ‘এটিকে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করা হচ্ছে। এটা আক্রমণ বলে মনে হওয়ার কোনো প্রমাণ মেলেনি। বাসচালককে গ্রেফতার করা হয়েছে। তবে এ ধরনের ঘটনা নিত্যনৈমিত্তিক।’

পুলিশ জানিয়েছে, রয়্যাল ইনস্টিটিউট অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের কাছে এই ঘটনাটি ঘটে। সে সময় বাসে কোনো যাত্রী ছিল না। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, উদ্ধারকারী সংস্থা এবং অ্যাম্বুল্যান্স। ঘটনাস্থলে ইমার্জেন্সি সার্ভিস কর্মীরা পৌঁছে আহতদের উদ্ধার করে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 
স্থানীয় সংবাদমাধ্যম আফটনব্লাডেটের ওয়েবসাইটে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, ‘একটি নীল রঙের দ্বিতল বাসকে ঘিরে রেখেছে পুলিশ এবং গাড়ির চারপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।’ ঠিক কী কারণে এই দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অতিরিক্ত জ্বালানি সরবরাহে ভারতকে বাংলাদেশের চিঠি নির্বাচনী ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে বেইজিং ও গুয়াংঝু রুটে ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বাড়ানোর আগ্রহ প্রকাশ রাষ্ট্রদূতের আদমদীঘিতে অনুমোদনহীন চার ইটভাটার ৯ লাখ টাকা জরিমানা ইসলামপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার সিংড়ায় দেড় হাজার লিটার তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ রামেবি: নিয়োগে নীতিমালা মানেন না উপাচার্য রামেবি ভিসি প্রফেসর ডা. জাওয়াদুল হকের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান