BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

উত্তাল মেক্সিকো, রাষ্ট্রপতি ভবনে ঢোকার চেষ্টা বিক্ষোভকারীদের

উত্তাল মেক্সিকো, রাষ্ট্রপতি ভবনে ঢোকার চেষ্টা বিক্ষোভকারীদের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে একদল সহিংস বিক্ষোভকারী রাষ্ট্রপতি ভবনে ঢোকার চেষ্টা করেছে। প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমের পদত্যাগের দাবিতে হাজারো মানুষ সড়কে নেমে এ বিক্ষোভে অংশ নেয়।

এর আগে, মেক্সিকো সিটিতে প্রেসিডেন্টের প্রাসাদের সামনে শনিবার (১৫ নভেম্বর) সরকার বিরোধী আন্দোলনের সময় মুখোশধারী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

হাজারো মানুষ স্বাধীনতার প্রতীক ‘অ্যাঞ্জেল অব ইন্ডিপেনডেন্স’ স্মারক থেকে কনস্টিটিউশন স্কয়ার পর্যন্ত মিছিল করে জাতীয় প্রাসাদের সামনে জড়ো হন, যেখানে প্রেসিডেন্টের দপ্তর রয়েছে।

শুরুতে শান্তিপূর্ণ থাকলেও পরে ‘ব্ল্যাক ব্লক’ হিসেবে পরিচিত মুখোশধারী একদল বিক্ষোভকারী নিরাপত্তা বেষ্টনী ভেঙে পাথর ছোড়ে এবং পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা পুলিশকে আঘাত করছেন এবং অপরদিকে একজন পড়ে থাকা বিক্ষোভকারীকে পুলিশ লাথি মারছে।

প্রায় এক ঘণ্টা সংঘর্ষের পর পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে স্কয়ার খালি করে, বলে খবর দিয়েছে পত্রিকা লা হর্নাদা।

বিক্ষোভকারীরা জানায়, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং সহিংস অপরাধে দায়মুক্তির বিরুদ্ধে তারা প্রতিবাদ করছেন। অনেকেই ক্ষমতাসীন বামপন্থী মোরেনা পার্টির বিরুদ্ধে স্লোগান দেন।

রাষ্ট্রপতি ক্লাউদিয়া শেইনবাউম সহিংসতার নিন্দা জানিয়ে বলেন, ‘যদি কেউ দ্বিমত পোষণ করেন, তবে তা শান্তিপূর্ণভাবে প্রকাশ করা উচিত। পরিবর্তনের মাধ্যম হিসেবে সহিংসতা কখনোই ব্যবহার করা যাবে না।’

তিনি আগেও দাবি করেছিলেন, এ বিক্ষোভ ‘ডানপন্থী গোষ্ঠীর সমন্বয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বট ও ভুয়া অ্যাকাউন্ট’ দ্বারা উসকানি দেওয়া। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বৈশ্বিক প্রতারণা মোকাবিলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষুকদের ছাগল বিতরণ করলেন প্রধানমন্ত্রী  ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : তারেক রহমান দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী কৃষিকে শক্তিশালী ভিত্তির ওপর গড়ে তুলতে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী রাজশাহী নগরীতে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ নাটোরের মাটিতে কারো কোন অন্যায় নির্যাতন মেনে নেয়া হবে না – হুইপ দুলু ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনিযুক্ত রাসিক প্রশাসক