BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

হঠাৎ ভাইরাল, নীল শাড়ি পরা সেই অভিনেত্রী বললেন…

হঠাৎ ভাইরাল, নীল শাড়ি পরা সেই অভিনেত্রী বললেন…

বিটিসি বিনোদন ডেস্ক: পরনে নীল শাড়ি, হাতাকাটা ব্লাউজ, কপালে ছোট্ট টিপ—সপ্তাহখানেক ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে মারাঠি অভিনেত্রী গিরিজা ওকের ছবিটি ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে, তিনিই ভারতের নতুন ‘ক্রাশ’। তাঁকে সিডনি সুইনি কিংবা মনিকা বেলুচ্চির সঙ্গেও তুলনা করছেন কেউ কেউ।

দুই দশকের ক্যারিয়ার গিরিজার। ‘তারে জমিন পার’, ‘জওয়ান’, ‘ইন্সপেক্টর জেনডে’–এর মতো আলোচিত সিনেমায় অভিনয় করেছেন। তবে তাঁকে নিয়ে কখনোই এতটা আলোচনা হয়নি। মারাঠি সিনেমার দর্শকের মধ্যে তিনি পরিচিত, তবে মারাঠি ইন্ডাস্ট্রির বাইরে তাঁর খুব একটা পরিচিতি নেই। এবার পুরো ভারত তাঁকে চিনল।

প্রশ্ন হলো, গিরিজাকে নিয়ে হঠাৎ এত আলোচনা কেন? এক্স, (সাবেক টুইটার) ফেসবুক, ইনস্টাগ্রামে তাঁকে নিয়ে এত উন্মাদনা ছড়িয়েছে কেন? সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দ্য লালানটপকে একটি সাক্ষাৎকার দেন তিনি। সাক্ষাৎকারটি প্রকাশের পরপরই তাঁকে নিয়ে চর্চা শুরু হয়।

সাক্ষাৎকারে একের পর এক প্রশ্নের বুদ্ধিদীপ্ত উত্তর দিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। পাশাপাশি কথা বলার ধরন, হাসি, চাহনি মুগ্ধ করেছে তরুণদের। সঙ্গে গিরিজার সাজপোশাকও (নীল শাড়ি, কপালে টিপ) আলাদাভাবে নজর কেড়েছে। সাক্ষাৎকার দেওয়ার ছবিটিই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তাঁকে নিয়ে বিস্তর চর্চার মধ্যে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে গিরিজা ওক বলেন, ‘আমি বেশ মজা পাচ্ছি। রোববার সন্ধ্যা থেকে আমার ফোন বেজেই চলছিল। একটি নাটকের মহড়াতে ছিলাম, ফলে ফোন ধরতে পারছিলাম না। হঠাৎ দেখি, আমার বন্ধুরা লিখেছে, “তুমি জানো, তোমাকে নিয়ে এক্সে কী হচ্ছে?’”

গিরিজা জানান, তাঁর ছবি কিছু চটকদার পেজেও পোস্ট করা হয়েছে। কিছু পেজে তাঁর ছবি যৌন ইঙ্গিতপূর্ণভাবে উপস্থাপন করা হয়েছে। ভাইরালের স্রোতে গা ভাসাতে চান না এই অভিনেত্রী।

তিনি বলেন, ‘এটা একটা ট্রেন্ড; আসবে আর চলে যাবে। কিন্তু আমার কাজ থেকে যাবে। এখন যদি মানুষ আমার কাজ আবিষ্কার করে, সেটা আমার জন্য খুশির।’

মাত্র ১৫ বছর বয়সে মারাঠি সিনেমায় অভিষেক ঘটেছে গিরিজার। সিনেমার বাইরে মারাঠি টিভি সিরিয়ালেও দেখা গেছে তাঁকে। মুম্বাইয়ের ঠাকুর কলেজ অব সায়েন্স অ্যান্ড কমার্স থেকে বায়োটেকনোলজিতে পড়াশোনা করেছেন। ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী বিবাহিত, তাঁর এক সন্তান রয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
যে কারণে ভারতে আসা হচ্ছে না শাকিরার হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, একটি সিলগালা করে হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী’র কাউকে প্রভু স্বীকার নয়, বন্ধুত্বের নীতিতে এগোবে বাংলাদেশ : ভূমিমন্ত্রী বিজয়নগরে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ সৌদি আরবে মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির গোপন আস্তানায় লুকিয়েও রক্ষা পাবে না ইসরায়েলি ও মার্কিন সেনারা : আইআরজিসি পিছু হটল যুক্তরাষ্ট্র: ফলপ্রসূ আলোচনার দাবি ট্রাম্পের, ইরান বলছে যোগাযোগই হয়নি যুদ্ধ থেকে পিছু হটা মার্কিন বৃহত্তম রণতরী জেরাল্ড আর ফোর্ড এখন কোথায় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার ৮ বছর পর পর্দায় ফিরছেন আনুশকা!