BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রতিশোধ নিতে অতর্কিত হামলা, ১৫ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের

প্রতিশোধ নিতে অতর্কিত হামলা, ১৫ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে ১৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে আফগান কর্তৃপক্ষ। হেলমান্দের প্রাদেশিক সরকারের মুখপাত্র মাওলাওয়ি কাসিম রিয়াজ মিডিয়াকে বলেছেন, বাহরামপুর জেলায় ডুরান্ড লাইনের কাছে গত রাতে আফগান বাহিনীর প্রতিশোধমূলক অভিযানে ১৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে।

গত সপ্তাহে আফগানিস্তানের রাজধানী কাবুল ও পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এর জবাবেই পাল্টা এসব হামলা চালানো হয়েছে বলে দাবি আফগান কর্তৃপক্ষের।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি অভিযোগ করেছেন, তালেবান ‘বিনা উসকানিতে’ এই হামলা চালায় এবং তারা বেসামরিকদের লক্ষ্য করেও গুলি চালিয়েছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘পাকিস্তান প্রতিটি ইটের জবাব দেবে এক একটি পাথর ছুড়ে।’ নকভি আরও বলেন, ‘আফগানিস্তান আগুন ও রক্তের খেলা খেলছে।’

পাকিস্তান-আফগান সীমান্ত উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সৌদি আরব এবং কাতার উভয় পক্ষকে সংলাপ, কূটনীতি ও সংযমকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ