BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মোংলা-খুলনা মহাসড়কে বাস উল্টে খাদে পড়ে নিহত-২, আহত-৭

মোংলা-খুলনা মহাসড়কে বাস উল্টে খাদে পড়ে নিহত-২, আহত-৭

বাগেরহাট প্রতিনিধি: মোংলা-খুলনা মহাসড়কের তেঁতুলিয়া ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে সাতজন। আজ শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ১টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা বাসের যাত্রী। আর আহতরা বাস ও মোটরসাইকেলের আরোহী।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো. এমরান হোসেন বিটিসি নিউজকে জানান, মোংলা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস আজ দুপুর ১টার দিকে মোংলা-খুলনা মহাসড়কের তেঁতুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কয়েকটি মোটরসাইকেল সামনাসামনি চলে আসে। এ সময় বাসটি হার্ডব্রেক করলে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। আর গুরুতর আহত হয় সাতজন। আহতরা বাস ও মোটরসাইকেলের আরোহী। আহতদের উদ্ধার করে সংলগ্ন ঝনঝনিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা এমরান বলেন, মোটরসাইকেলে যারা ছিলেন তারা পর্যটক। তারা সুন্দরবন ভ্রমণের উদ্দেশে মোংলায় যাচ্ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অতিরিক্ত জ্বালানি সরবরাহে ভারতকে বাংলাদেশের চিঠি নির্বাচনী ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে বেইজিং ও গুয়াংঝু রুটে ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বাড়ানোর আগ্রহ প্রকাশ রাষ্ট্রদূতের আদমদীঘিতে অনুমোদনহীন চার ইটভাটার ৯ লাখ টাকা জরিমানা ইসলামপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার সিংড়ায় দেড় হাজার লিটার তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ রামেবি: নিয়োগে নীতিমালা মানেন না উপাচার্য রামেবি ভিসি প্রফেসর ডা. জাওয়াদুল হকের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান