BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে বিএনপির তিন দিনব্যাপী বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি শুরু

নানা আয়োজনে রাজশাহীতে জাতীয় বিপ্লব সংহতি দিবস পালন

নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে নগরীর দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়।

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বেলুন ও পায়রা উড়িয়ে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, ৭ নভেম্বরের চেতনা হচ্ছে গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের চেতনা।
এদিন সকাল ৭টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। বিকেল তিনটায় একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

কর্মসূচির দ্বিতীয় দিন আগামীকাল শনিবার রক্তদান কর্মসূচি এবং তৃতীয় দিন রবিবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিএনপি নেতারা জানিয়েছেন, এই কর্মসূচিগুলোর মাধ্যমে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগকে স্মরণ করার পাশাপাশি তার আদর্শ ও কর্ম তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন ও সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম মিলু-সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বৈশ্বিক প্রতারণা মোকাবিলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষুকদের ছাগল বিতরণ করলেন প্রধানমন্ত্রী  ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : তারেক রহমান দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী কৃষিকে শক্তিশালী ভিত্তির ওপর গড়ে তুলতে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী রাজশাহী নগরীতে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ নাটোরের মাটিতে কারো কোন অন্যায় নির্যাতন মেনে নেয়া হবে না – হুইপ দুলু ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনিযুক্ত রাসিক প্রশাসক