BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাতাবের ইন্তেকাল, শোক প্রকাশ

আদমদীঘিতে মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাতাবের ইন্তেকাল, শোক প্রকাশ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার, বর্তমান এডহক কমিটির আহবায়ক ও কোমারপুর হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কোমারপুর দীঘিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাতাব হোসেন মন্ডল (৮৫) শুক্রবার (৭ নভেম্বর) বেলা দেড় টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি—রাজিউন)।

তিনি বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে নাতনীসহ বহু গুনগ্রাহি রেখে গেলেন।

পরদিন শনিবার (৮ নভেম্বর বেলা ১১টায় ওই গ্রামে মরহুম বীর মুক্তিযোদ্ধা মোহাতাব হোসেন মন্ডলের রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেয়ার পর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে বীর মুক্তিযোদ্ধা মোহাতাব হোসেন মন্ডলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৩ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী আব্দুল মহিত তালুকদার, ছাতিয়ানগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা, দলিল লেখক সমিতির সভাপতি আইয়ুব আলী, সাবেক কমান্ডার আব্দুল হামিদ, সাবেক ডেপুটি কমান্ডার ও আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক রিটনকে অভিনন্দন ভূমিমন্ত্রী মিনুর রাসিকের প্রশাসক রিটনকে অভিনন্দন জানিয়েছেন মহানগর সাংগঠনিক সম্পাদক মিলু আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ ঈদযাত্রায় অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা : সড়কমন্ত্রী গণপরিবহনের জন্য জ্বালানি তেল রেশনিংয়ের সীমা থাকছে না : সেতুমন্ত্রী ইরান যুদ্ধে অংশ নিতে ২,৫০০ সেনাসহ ‘উভচর’ যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান : ইরানি সেনাপ্রধান বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা লেবাননে ইসরায়েলের হামলায় অন্তত ১২ চিকিৎসাকর্মী নিহত ইরান-হিজবুল্লাহর হামলার আতঙ্কে মানসিক রোগী বাড়ছে ইসরায়েলে