BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ৩ বিএনপি কর্মী নিহত

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ৩ বিএনপি কর্মী নিহত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে যাত্রীবাহী বাসের চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় খুলনা -মংলা মহাসড়কের বাগেরহাটের রামপাল উপজেলার বাবুরবাড়ি বেলাই ব্রিজ এরাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপির কর্মী জামির ইজাদ্দার (৫০), মিজান ব্যাপারি (৪৫) ও হরিপদ রায় (৪০)।

রামপাল থানার (ওসি) অফিসার্স ইনচার্জ মো. আতিকুর রহমান  বলেন, রামপাল উপজেলার ভাগা বালুর মাঠে বিএনপির এক সভাবেশ শেষে মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ৬ টার দিক বাবুর বাড়ি বেইলী ব্রিজ এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি বাস চাপা দেয় মোটরসাইকেলটিকে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিন আরোহী নিহত হয়। এরা বিএনপির কর্মী বলে জানাগেছে।

তিনি আরও বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে কাটাখালী হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রামেকে ছোঁয়াচে হামের শিশু রোগীদের রাখা হচ্ছে অন্য শিশু রোগীদের সঙ্গেই জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি সংসদীয় দলের বৈঠক: সংসদের কার্যক্রমে গতি আনার আহ্বান প্রধানমন্ত্রীর চুয়াডাঙ্গা দর্শনায় দুই ভায়ের বিরুদ্ধে বোনের সাংবাদিক সম্মেলন : থানায় অভিযোগ হরমুজ প্রণালিতে বাণিজ্য সুরক্ষায় টাস্কফোর্স গড়ছে জাতিসংঘ দুবাইয়ে ইউক্রেনের অ্যান্টি-ড্রোন সিস্টেম ডিপোতে হামলার দাবি ইরানের দ্য ওয়াশিংটন পোস্ট: দ্রুত কমছে মার্কিন অস্ত্র মজুত, উদ্বেগে পেন্টাগন ‘টোল বুথ’ : হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের জম্মু-কাশ্মিরের জোজিলা পাসে একাধিক তুষারধসে নিহত-৭ ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ