BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ২৩টি দোকান

খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ২৩টি দোকান

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি বাজারে আগুনে অন্তত ২৩টি দোকান পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহালছড়ি বাজারে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

মহালছড়িতে ফায়ার সার্ভিস না থাকায় খাগড়াছড়ি জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের সঙ্গে সেনাসদস্যরাও আগুন নেভানোর কাজে অংশ নেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকের হোসেন জানান, আগুন লাগার সময় বাজারে সব দোকান বন্ধ ছিল। এছাড়া মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের কারণে বাজারে বিদ্যুৎ সরবরাহও বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, কাঁচা দোকানঘরে বজ্রপাতের কারণে আগুন লাগতে পারে।

তিনি আরও জানান, আশপাশে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে পাঁচ ঘণ্টার বেশি সময় লেগেছে। তবে অগ্নিকাণ্ডের সময় ভারী বর্ষণ চলায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খাগড়াছড়ি প্রতিনিধি এ কে এম মোসাদেক হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ মিয়ানমারে পাচারকালে ১৬০০ লিটার ডিজেলসহ আটক-৭ বগুড়ায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত-১৫ আলমডাঙ্গায় নারীর সহযোগিতায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-৬ পটুয়াখালীর বাউফলে যাত্রীসহ বাসের এক তৃতীয়াংশ ফেরির বাইরে, ছবি ভাইরাল রাস্তা বন্ধ করলে আমি আর অফিসে আসব না : প্রধানমন্ত্রী তারেক রহমান