BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কোর্তোয়ার মহাকাব্যিক লড়াইও রক্ষা করতে পারল না রিয়ালকে

কোর্তোয়ার মহাকাব্যিক লড়াইও রক্ষা করতে পারল না রিয়ালকে

বিটিসি স্পোর্টস ডেস্ক: অ্যানফিল্ডে মঙ্গলবার রাতটা ছিল যেন এক নাটক। একপাশে নিরন্তর আক্রমণ, অন্যপাশে একা এক দুর্গ। থিবো কোর্তোয়া নিজের গোলপোস্টকে দেয়ালে পরিণত করেছিলেন। শুরুর ৫০ মিনিট পর্যন্ত তিনি যা করলেন, তাতে রিয়াল মাদ্রিদের সমর্থকদের মনে আশা জেগেছিল ‘আজ হয়তো কোর্তোয়া একাই পয়েন্ট বাঁচাবেন।’

কিন্তু ফুটবল কখনোই কেবল পরিসংখ্যানের খেলা নয়। ৬১ মিনিটে আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের মাথা ছুঁয়ে বল জালে গেলে, সেই প্রতিরোধের দেয়াল ভেঙে পড়ে। সোবোসলাইয়ের নিখুঁত ফ্রি কিক থেকে আসা হেডে নিশ্চিত করেন লিভারপুলের ১-০ গোলের জয়।

এর আগ পর্যন্ত ম্যাচটা ছিল আসলে ‘লিভারপুল বনাম কোর্তোয়া’। প্রথমার্ধেই চারটি সেভ- ডমিনিক সোবোসলাই, কোডি গাকপো, এমনকি সালাহ- সবাইকে হতাশ করেছেন তিনি। ২৭ মিনিটে সোবোসলাইয়ের কাছাকাছি শট পা বাড়িয়ে ফিরিয়ে দেন, যেন কোনো সিনেমার দৃশ্য।

শেষ মুহূর্তেও হাল ছাড়েননি। ৮৬ মিনিটে গাকপোর শট ঠেকানোর পর ফিরতি বলে সালাহর প্রচেষ্টাও রুখে দেন মিলিতাওকে সঙ্গে নিয়ে। কিন্তু সেই এক ভুল—বেলিংহামের অপ্রয়োজনীয় ফাউল- সব পরিশ্রম মাটি করে দিল।

রিয়ালের হাতে বল ছিল বেশি, কিন্তু ধার ছিল না। ৬১ শতাংশ দখল, ৮টি শট- তবু পোস্টে মাত্র দুইবার। বিপরীতে লিভারপুলের আক্রমণ ছিল ধারালো, ১৭ শটের ৯টি লক্ষ্যভেদী।

তিন বছর আগের ফাইনালের পর আবারও কোর্তোয়া নায়ক হয়েছেন অ্যানফিল্ডে, কিন্তু এবার জয়ের নায়ক তিনি নন।

শেষে হাসল লিভারপুল, কিন্তু দর্শকরা মনে রাখবে সেই লম্বা বেলজিয়ানকে- যিনি প্রায় একাই রিয়ালকে বাঁচিয়ে রাখছিলেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ