BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগমারায় বিপুল পরিমান অ্যালকোহল সহ মাদক কারবারী হোসেন গ্রেফতার

বাগমারায় বিপুল পরিমান অ্যালকোহল সহ মাদক কারবারী হোসেন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বাগমারায় বিপুল পরিমান অ্যালকোহল সহ মোঃ হোসেন আলী (৫০), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (৩ নভেম্বর) দিনগত রাত আড়াইটায় রাজশাহী বাগমারা থানাধীন জোতিনগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১১৬ বোতল (১১.৬ লিঃ) মরন নেশা অ্যালকোহল জব্দ করা হয়।

গ্রেফতার মোঃ হোসেন আলী (৫০), তিনি বাগমারা থানার মন্দিয়াল মধ্যপাড়ার মৃত রিক প্রামাণিকের ছেলে।

মঙ্গলবার সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, এর আভিযানিক দল জানতে পারে, রাজশাহীর বাগমারা থানাধীন জোতিনগঞ্জ বাজারে ১জন মাদক কারবারী হোমিওপ্যাথিক ঔষধের আড়ালে শতকরা ৯০ ভাগ অ্যালকোহল যুক্ত মাদক যুব সমাজের কাছে বিক্রয় করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা বাজারের ব্যাগ তল্লাশী করে ১১৬ বোতল অ্যালকোহল জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, সম্প্রতি রাজশাহীর বিভিন্ন জায়গায় অ্যালকোহল পাণ করে প্রাণনাশের ঘটনাও ঘটেছে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবারী হোসেন আলী স্বীকার করেছে, সে দীর্ঘদিন যাবত হোমিওপ্যাথিক ঔষধ বিক্রয়ের আড়ালে অধিক লাভের আশায় রাজশাহী জেলা ও মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও যুবসমাজের মাঝে এই মাদক বিক্রয় করে আসছিল।

এ ব্যপারে গ্রেফতার হোসেনের বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাকে বাগমারা থানায় হস্তান্তরে করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো যুক্তরাষ্ট্র নয়, বিশ্বকাপের ম‍্যাচ মেক্সিকোয় খেলতে চায় ইরান আর্জেন্টিনার বদলে সার্বিয়ার বিপক্ষে খেলবে স্পেন মেঘনা নদীতে ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে লঞ্চ, আটকা প্রায় ৮০ যাত্রী শিলাবৃষ্টি-বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দুই মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ জলঢাকায় জার্নালিষ্ট ইউনিয়নের পরিচিতি সভা ও ইফতার মাহফিল নিউইয়র্কে আঙ্কটাড মহাসচিবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: মধ্যপ্রাচ্য সংঘাতে উদ্বেগ অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত : গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ টাঙ্গাইলে পহেলা বৈশাখ ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী