BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জুলাই সনদ নিয়ে বিএনপির অভিযোগ প্রশ্নে আইন উপদেষ্টা বললেন, ‘মন্তব্য নেই’

জুলাই সনদ নিয়ে বিএনপির অভিযোগ প্রশ্নে আইন উপদেষ্টা বললেন, ‘মন্তব্য নেই’

ঢাকা প্রতিনিধি: জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে বিএনপি যেসব অভিযোগ এনেছে সে বিষয়ে আপাতত মন্তব্য করতে রাজি হননি আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সোমবার (৩ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি এড়িয়ে যান তিনি।

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে রাজনীতিতে চলছে ব্যাপক আলোচনা। বিএনপির অভিযোগ ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় যেসব বিষয় ছিল বা জুলাই সনদে যেটা স্বাক্ষর হয়েছে তার সঙ্গে বাস্তবায়নের সুপারিশের মিল নেই। নোট অব ডিসেন্টসহ অনেক বিষয় বাদ দিয়ে ঐকমত্য কমিশন প্রতারণা করেছে।

সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে হাজির হন আইন উপদেষ্টাসহ আরও দুজন উপদেষ্টা। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিবও।

সেখানে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় যেসব বিষয় ছিল বা জুলাই সনদে স্বাক্ষরের সময়ে যেসব বিষয় ছিল ‍জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে সেগুলো রাখা হয়নি বলে বিএনপি যে অভিযোগ করছে তা নিয়ে আইন উপদেষ্টাকে প্রশ্ন করলে তিনি বলেন, এ বিষয়ে আমাদের এখন কোনো মন্তব্য নেই।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নিজেরা আলোচনা করে এ বিষয়ে (জুলাই সনদ বাস্তবায়ন) আমাদের একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দেবেন, এই প্রত্যাশা করছি। উনারা যদি আলাপ আলোচনা করে ঐক্যবদ্ধ নির্দেশনা দিতে পারেন তাহলে আমাদের জন্য কাজটা সহজ হয়। উনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন তাহলে অবশ্যই সরকার সরকারের মতো সিদ্ধান্ত নেবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. আকরাম হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রামেকে ছোঁয়াচে হামের শিশু রোগীদের রাখা হচ্ছে অন্য শিশু রোগীদের সঙ্গেই জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি সংসদীয় দলের বৈঠক: সংসদের কার্যক্রমে গতি আনার আহ্বান প্রধানমন্ত্রীর চুয়াডাঙ্গা দর্শনায় দুই ভায়ের বিরুদ্ধে বোনের সাংবাদিক সম্মেলন : থানায় অভিযোগ হরমুজ প্রণালিতে বাণিজ্য সুরক্ষায় টাস্কফোর্স গড়ছে জাতিসংঘ দুবাইয়ে ইউক্রেনের অ্যান্টি-ড্রোন সিস্টেম ডিপোতে হামলার দাবি ইরানের দ্য ওয়াশিংটন পোস্ট: দ্রুত কমছে মার্কিন অস্ত্র মজুত, উদ্বেগে পেন্টাগন ‘টোল বুথ’ : হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের জম্মু-কাশ্মিরের জোজিলা পাসে একাধিক তুষারধসে নিহত-৭ ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ