BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী মহানগর বিএনপি’র নতুন কমিটি ঘোষণা: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক রিটন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজশাহী মহানগর শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (০১ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি অনুমোদনের কথা জানানো হয়।

ঘোষিত ১৪ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটিতে মামুনুর রশিদ মামুনকে সভাপতি এবং মাহফুজুর রহমান রিটন রিটনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, এই আংশিক কমিটি পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

নতুন কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা স্থান পেয়েছেন, তাদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা।

এছাড়াও সহ-সভাপতি হিসেবে, আসলাম সরকার, ওলিউল হক রানা, অ্যাডভোকেট মো. আলী আশরাফ মাসুম, সফিকুল ইসলাম সাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন এবং জয়নাল আবেদিন শিবলী দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে বজলুল হুদা মন্টুকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং রবিউল ইসলাম মিলুকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এছাড়া অ্যাডভোকেট এরশাদ আলী ঈসাকে ১ নং সদস্য এবং মো. মাইনুল আহসান (পান্না)-কে ২ নং সদস্য হিসেবে রাখা হয়েছে।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করার প্রক্রিয়ার অংশ হিসেবেই এই নতুন কমিটি ঘোষণা করা হলো বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। নতুন নেতৃত্বের মাধ্যমে রাজশাহী মহানগরে দলীয় কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ