BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আগামী ১৯ মে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ভৃমিসেবা মেলা

আগামী ১৯ মে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ভৃমিসেবা মেলা

প্রেস বিজ্ঞপ্তি: আগামী ১৯ মে থেকে সারা দেশে একযোগে শুরু হতে যচ্ছে তিন দিনব্যাপী ‘ভৃমিসেবা মেলা-২০২৬’। ভৃমিসেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে জনগণের পরিচয় এবং প্রান্তিক পর্যায়ে জনবান্ধব সেবা পৌঁছে দিতে এ মেলার আয়োজন করেছে ভৃমি মন্ত্রণালয়।

আজ রবিবার (১৭ মে) দুপুর বারোটায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানানো হয়।

প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্য পাঠ করেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন।

তিনি বলেন, ভৃমি সংক্রান্ত সেবাগুলোকে অটোমেশন ব্যবস্থায় নিয়ে আসার ফলে এখন জনগণ ঘরে বসেই অনেক সেবা গ্রহণ করতে পারছেন। তবে এ নতুন ব্যবস্থাগুলো সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে এবং ব্যবহারবান্ধব করে তুলতেই এ মেলার আয়োজন।

প্রেস কনফারেন্সে জানানো হয়, ১৯ মে সকাল দশটায় ঢাকার তেজগাঁওস্থ ভৃমি ভবন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠান দেশের সব জেলা ও উপজেলায় সরাসরি সম্প্রচার করা হবে। রাজশাহী বিভাগেও বিভাগীয় শহরসহ প্রতিটি জেলা ও উপজেলায় উৎসবমুখর পরিবেশে এ মেলা অনুষ্ঠিত হবে।

মেলায় ভৃমি পোর্টালে নিবন্ধন, ই-নামজারি আবেদন, অনলাইনে ভৃমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর প্রাপ্তি, মৌজাম্যাপ সংগ্রহসহ বিভিন্ন সেবা সম্পর্কে সরাসরি ধারণা দেওয়া হবে। পাশাপাশি তাৎক্ষণিকভাবে কিছু সেবাও প্রদান করা হবে। সেবা গ্রহীতারা মেলা প্রাঙ্গণেই ই-নামজারি আবেদন জমা, খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ এবং ভৃমি উন্নয়ন কর পরিশোধে সহায়তা পাবেন।

এ ছাড়া ভৃমি সেবা সংক্রান্ত যেকোনো অভিযোগ জানতে জাতীয় হটলাইন ১৬১২২ এবং বিভাগীয় প্রশাসনের বিশেষ হটলাইন নম্বর ০১৭০৬৮৮৮৭৮৭ সম্পর্কে সচেতনতা তৈরি করা হবে।

মেলায় ‘ভৃমি আমার ঠিকানা’ শীর্ষক তথ্যবহুল বুকলেটও বিতরণ করা হবে, যাতে সাধারণ মানুষ সহজ ভাষায় ভৃমি সেবা সম্পর্কে ধারণা পেতে পারেন।

প্রেস কনফারেন্সে আরও জানানো হয়, ভবিষ্যতে সিঙ্গেল প্ল্যাটফর্মে ভৃমি সেবা প্রদান, ডিজিটাল জরিপ ও ল্যান্ড জোনিং এবং জমি ক্রয়ের সঙ্গে সঙ্গে মালিকানা সনদ প্রদানের মতো উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

উপজেলা ভৃমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে একই সঙ্গে ডিজিটাল রেজিস্ট্রেশন ও ই-নামজারি সেবা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।

বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলা সফল করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে সর্বস্তরের মানুষকে মেলায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন, বোয়ালিয়ার সহকারী কমিশনার (ভৃমি) আরিফ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য যে, আগামী ১৯ মে সকাল সাড়ে নয়টায় নগরীর বোয়ালিয়া ভৃমি অফিস হতে ভৃমিসেবা মেলা উপলক্ষ্যে একটি র‌্যালি বের করা হবে। ভৃমিসেবা মেলাটি প্রতিদিন সকাল নয়টা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত চলবে।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, পিআইডি, রাজশাহী। #

এইরকম আরও খবর


Deprecated: explode(): Passing null to parameter #2 ($string) of type string is deprecated in /home/btcnewscom/public_html/wp-content/plugins/epic-news-element/includes/helper.php on line 1509

Deprecated: explode(): Passing null to parameter #2 ($string) of type string is deprecated in /home/btcnewscom/public_html/wp-content/plugins/epic-news-element/includes/helper.php on line 1509

সর্বশেষ খবর