BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

আদমদীঘিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) বিকেলে আদমদীঘি আই.পি,জে উচ্চবিদ্যালয় মাঠে এই টুনামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার পুরস্কার বিতরণ ও বক্তব্য রাখেন।

আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, আদমদীঘি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রধান, সহকারি শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, দুলাল চন্দ্র বর্মন, রুসদা শারমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থিবৃন্দ।

সোমবার বিকেলে গ্রুপ পর্যায়ে ফাইনাল খেলায় আদমদীঘি সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয় দল ও সাগরপুর প্রাথমিক বিদ্যালয় বালিকা দল অংশ নেয়। খেলায় নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় ট্রাইব্রেকারে ৩-২ গোলে আদমদীঘি সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয় দলকে হারিয়ে সাগরপুর প্রাথমিক বিদ্যালয় বালিকা জয়ী হয়।

অপরদিকে বালক পর্যায়ে কুন্দগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালকে -২-০ গোলে হারিয়ে পোওতা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক জয়ী হয়। খেলা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য বিজয়ী ও বিজীত দলকে গোল্পকাপ প্রদান এবং শ্রেষ্ট খেলোয়ার হিসাবে বালিকা তানহাকে ও শ্রেষ্ট গোল দাতা হিসাবে বালিকা সাদিয়াকে এবং বালক পর্যায়ে শ্রেষ্ট গোলদাতা ও খেলোয়ার হিসাবে সাদিক হাসানকে পুরস্কৃত করেন।

লেখা দুটি পরিচালনা করেন, শিক্ষক আবুল কালাম আজাদ তাকে সহযোগিতা করেন শিক্ষক মাহফুজুর রহমান ও জুয়েল রানা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলার আহ্বান তথ্যমন্ত্রীর রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ট্যাপেনটাডল জব্দ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ৭০ লাখ টাকা দিল পদ্মা অয়েল সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয় : গৃহায়ণমন্ত্রী এখন সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করা সমস্যার: নুসরাত ভারত ছাড়ছেন খামেনির মৃত্যুতে উচ্ছ্বাস করা সেই অভিনেত্রী বিচ্ছেদের গুঞ্জনে নীরবতা ভাঙলেন অভিনেত্রী মৌনি প্রবল ঝড়ে লন্ডভন্ড ভারতের উত্তরপ্রদেশ, নিহত-৮৯ জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : এলজিআরডি মন্ত্রী