BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দ্রুত ব্রাউজিংয়ে কাজে লাগবে ক্রোমের ৫ নতুন ট্যাব ফিচার

দ্রুত ব্রাউজিংয়ে কাজে লাগবে ক্রোমের ৫ নতুন ট্যাব ফিচার

বিটিসি বিজ্ঞানপ্রযুক্তি ডেস্ক: ডেস্কটপ ব্রাউজিং আরও সহজ ও দ্রুত করতে নতুন কিছু ফিচার যোগ করেছে গুগলের জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোম। স্প্লিট ভিউ, ভার্টিক্যাল ট্যাব, উন্নত রিডিং মোডসহ বেশ কিছু সুবিধা ইতোমধ্যেই ব্যবহারকারীদের নজর কাড়ছে।

এই ফিচারগুলো ব্যবহার করতে হলে ক্রোমের সর্বশেষ ভার্সন ইনস্টল থাকতে হবে। ব্রাউজারের উপরের ডান পাশে তিন ডট মেনু থেকে Help→ About Google Chrome এ গিয়ে সহজেই আপডেট করা যাবে।

স্প্লিট ভিউয়ে একসাথে দুই পেজ

নতুন স্প্লিট-ভিউ মোডে একই ট্যাবে পাশাপাশি দুটি ওয়েবপেজ দেখা যাবে। একটি ট্যাবে রাইট-ক্লিক করে Add tab to split view নির্বাচন করলেই ফিচারটি চালু হবে। ব্যবহারকারী চাইলে মাঝের বিভাজন বার সরিয়ে দুই পাশের আকার নিয়ন্ত্রণ করতে পারবেন।

ভার্টিক্যাল ট্যাবে সহজ ম্যানেজমেন্ট

অনেক ট্যাব খুললে উপরের বার ভিড় হয়ে যায়। এই সমস্যার সমাধানে এসেছে ভার্টিক্যাল ট্যাব। এতে ট্যাবগুলো বাম পাশে তালিকা আকারে দেখা যাবে, ফলে দ্রুত নির্দিষ্ট ট্যাবে যাওয়া সহজ হবে।

উন্নত রিডিং মোড

রিডিং মোড এখন আরও পরিস্কার ও ডিসট্র্যাকশন-ফ্রি। কোনো ওয়েবপেজে রাইট-ক্লিক করে Open in reading mode নির্বাচন করলে বিজ্ঞাপন ছাড়া পূর্ণ স্ক্রিনে কনটেন্ট দেখা যাবে। ফন্ট, রং এমনকি ভয়েস দিয়ে শোনার অপশনও রয়েছে।

এআই মোডে স্মার্ট সার্চ

ক্রোমের নতুন এআই মোডে সার্চ রেজাল্ট এবং ওয়েবসাইট একসাথে দেখা যায়। এতে বারবার নতুন ট্যাব খোলার ঝামেলা কমে এবং কাজের ধারাবাহিকতা বজায় থাকে। এই সুবিধাটি বর্তমানে গুগল জেমিনির সাথে কাজ করছে।

বিল্ট-ইন পিডিএফ এডিটিং

ক্রোমের বিল্ট-ইন পিডিএফ ভিউয়ার দিয়ে এখন শুধু ফাইল দেখা নয়, হাইলাইট ও আঁকাও করা যায়। সম্পাদনার পর ফাইলটি ডাউনলোড বা গুগল ড্রাইভে সংরক্ষণ করা যাবে।

নতুন এসব ফিচার ব্যবহারকারীদের ব্রাউজিং অভিজ্ঞতাকে আরও দ্রুত, সহজ এবং কার্যকর করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলার আহ্বান তথ্যমন্ত্রীর রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ট্যাপেনটাডল জব্দ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ৭০ লাখ টাকা দিল পদ্মা অয়েল সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয় : গৃহায়ণমন্ত্রী এখন সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করা সমস্যার: নুসরাত ভারত ছাড়ছেন খামেনির মৃত্যুতে উচ্ছ্বাস করা সেই অভিনেত্রী বিচ্ছেদের গুঞ্জনে নীরবতা ভাঙলেন অভিনেত্রী মৌনি প্রবল ঝড়ে লন্ডভন্ড ভারতের উত্তরপ্রদেশ, নিহত-৮৯ জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : এলজিআরডি মন্ত্রী