BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার

আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ব্যাটারি চালিত একটি অটোভ্যান চুরি করে পালানোর সময় আব্দুল হালিম (২১) নামের একজন পেশাদার চোরচক্রের সদস্যকে আটক করে পুলিশে সোর্পদ করেছে।।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির তিনমাথা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল হালিম বগুড়ার কাহালু উপজেলার দেওগ্রামের মৃত একরাম হোসেনের ছেলে।

এ ঘটনায় রাতে ভ্যানের মালিক আদমদীঘর তারতা কুমারপাড়ার জাকির হোসেন বাদি হয়ে একটি চুরি মামলা দায়ের করেন।

আদমদীঘি থানা পুলিশ জানায়, শনিবার বিকেলে আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির তারতা কুমারপাড়ার ব্যাটারি চালিত অটোভ্যান চালক জাকির হোসেন তার ব্যবহৃত অটোভ্যানটি কুন্দগ্রাম তিনমাথা মোড়ে রাস্তার পাশে রেখে পানি পান করতে পাশে চা দোকানে যান। এসুযোগে আব্দুল হালিম নামে ওই ব্যক্তিাটি অটোভ্যানটি চুরি করে পালায়। দেখতে পেয়ে স্থানীয় জনতা ধাওয়া করে কিছু দুরে তাকে ভ্যানসহ আটক করে পুলিশে সোর্পদ করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, গ্রেপ্তারকৃত আব্দুল হালিম একজন পেশাদার চোরচক্রের সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি মামলা রয়েছে। রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ