BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

যুদ্ধবিরতি চুক্তি: হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে টোল নেবে দুই দেশ

যুদ্ধবিরতি চুক্তি: হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে টোল নেবে দুই দেশ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুদ্ধবিরতি চলাকালীন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে ট্রানজিট ফি আদায়ের পরিকল্পনা করছে ইরান ও ওমান।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, একটি অজ্ঞাতনামা আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে এপি জানিয়েছে, ইরান এই ফি থেকে প্রাপ্ত অর্থ পুনর্গঠন কাজে ব্যবহার করবে।

তবে ওমান এই অর্থ কীভাবে ব্যবহার করবে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

ওই কর্মকর্তা সরাসরি আলোচনার সঙ্গে যুক্ত থাকলেও অভ্যন্তরীণ বিষয় প্রকাশের অনুমতি না থাকায় পরিচয় গোপন রেখে এ তথ্য জানিয়েছেন।

হরমুজ প্রণালির ওপর ইরান ও ওমান উভয়েরই আঞ্চলিক অধিকার রয়েছে।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে।

এরই মধ্যে তেলের দাম কমেছে এবং শেয়ারবাজারে উত্থান দেখা গেছে।

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বিশ্লেষক অ্যালেক্স হোলমস বলেন, বাজারে স্বস্তি ফিরলেও যুদ্ধবিরতি কতটা টেকসই হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজে চিরতরে নিষিদ্ধ হচ্ছে ইসরায়েলি জাহাজ, কঠোর আইন আনছে ইরান ইইউতে ইউক্রেনের যোগদানে পূর্ণ সমর্থন রয়েছে স্লোভাকিয়ার যে কোনো সময় শুরু যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ, প্রস্তুত তেহরান মৃত্যুর ৩০ বছর পর নিজের কণ্ঠে অজানা গল্প শোনাবেন প্রিন্সেস ডায়ানা ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমা দিয়ে ফিরছেন মৌসুমী দিগন্তজোড়া হাওর: সন্তানের মুখে ভাত তুলে দিতে পচা ধানই ভরসা জমিরুন বেগমের কিশোরগঞ্জে ৯ হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে ক্ষুদে শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী নাসিরনগরে পাকা ধান পানিতে তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী