BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মিনিবাসের ধাক্কায় নিহত-৩, আহত-১০

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মিনিবাসের ধাক্কায় নিহত-৩, আহত-১০

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী তাকওয়া পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলেই ৩ জন নিহত। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরের কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যা ৬টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে তাকওয়া পরিবহনের একটি যাত্রীবাহী মিনিবাস কালিয়াকৈরের চন্দ্রার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে কোনাবাড়ী ফ্লাইওভারের মাঝামাঝি এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মিনিবাসটি ধাক্কা দেয়। এতে মিনিবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক নারীসহ ৩ জনের মৃত্যু হয়। আহত হন অন্তত ১০ জন।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করে আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠান। নিহতদের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় সংবাদ

এ ঘটনায় প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

জিএমপি কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, নিহতদের মরদেহ শনাক্তের কাজ চলছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাজীপুর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম সাইফুল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজে চিরতরে নিষিদ্ধ হচ্ছে ইসরায়েলি জাহাজ, কঠোর আইন আনছে ইরান ইইউতে ইউক্রেনের যোগদানে পূর্ণ সমর্থন রয়েছে স্লোভাকিয়ার যে কোনো সময় শুরু যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ, প্রস্তুত তেহরান মৃত্যুর ৩০ বছর পর নিজের কণ্ঠে অজানা গল্প শোনাবেন প্রিন্সেস ডায়ানা ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমা দিয়ে ফিরছেন মৌসুমী দিগন্তজোড়া হাওর: সন্তানের মুখে ভাত তুলে দিতে পচা ধানই ভরসা জমিরুন বেগমের কিশোরগঞ্জে ৯ হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে ক্ষুদে শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী নাসিরনগরে পাকা ধান পানিতে তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী