নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজনে এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা ও বি.কে.এফ রেফারী কমিশনের সহযোগিতায় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা জিমনেসিয়ামে গতকাল দিনব্যাপি কারাতে রেফারী সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে রাজশাহী ও রংপুর বিভাগের মোট ষোলটি জেলার শতাধিক রেফারীগণ এতে অংশ গ্রহন করেন।
বিকেলে অংশগ্রহনকারীদের মধ্যে সনদ ও অতিথিদের মধ্যে ক্রেষ্ট প্রদান করা হয়।
সনদ ও ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মুরাদুজ্জামান এলান।
রেফারী সেমিনার আয়োজক কমিটির আহ্বায়ক সাইফুদ্দিন বাচ্চুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মোজাম্মেল হক, বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক কবির আকবর চৌধুরী তাজ।
কারাতে রেফারি সেমিনারে প্রশিক্ষন প্রদান করেন ঢাকা থেকে বাংলাদেশ কারাতে ফেডারেশনের নির্বাহী সদস্য ওয়ার্ল্ড কারাতে ফেডারেশ ও এশিয়ান কারাতে ফেডারেশনের রেফারি এবং রেফারি কমিশনের চেয়ারম্যান সেনসাই আওলাদ হোসেন।
এছাড়াও প্রতিটি জেলা ও রাজশাহী মহানগরির প্রশিক্ষক ও রেফারী এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, এশিয়া কারাতে ফেডারেশনের জাজ ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের রেফারী ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের রেফারি কমিশন সদস্য বকুল হোসেন।
এ সময়ে তিনি বলেন, কারাতে হচ্ছে আন্তর্জাতিক একটি খেলা। এটা শুধু খেলা নয়, একজন মানুষ নিজেকে রক্ষা করতে নানা ধরনের কৌশল এখান থেকে আয়ত্ত করে থাকে।
তিনি বলেন, বর্তমান সরকার অন্যান্য খেলার সঙ্গে কারাতেকে শিক্ষা প্রতিষ্ঠানে অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত গ্রহন করেছেন। এজন্য যারা ব্ল্যাক বেল্ট তৃতীয় ড্যান প্রাপ্ত তাদের পরীক্ষা দিয়ে সনদ গ্রহন করে রাখার পরামর্শ দেন তিনি। কারাতেকে শিক্ষা প্রতিষ্ঠানে অন্তর্ভূক্ত করায় সরকারকে ধন্যবাদ জানান।
সভাপতি সাইফুদ্দিন বাচ্চু তার সমাপনি বক্তব্যে বলেন, এই সরকার ক্রীড়া বান্ধব সরকার। সরকার অন্যান্য খেলার খেলোয়াড়দের পাশাপাশি কারাতে যারা জাতীয় ও আন্তর্জাতিকভাবে খ্যাত তাদের ভাতা দেয়ার সিদ্ধান্ত গ্রহন করেছে। এজন্য কোন খেলাকেই আর ছোট করে না দেখে ভালভাবে গ্রহন ও শেখার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে ক্রেষ্ট ও সনদ বিতরণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #















