BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে ৪ দিন ব্যাপি হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীতে ৪ দিন ব্যাপি হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাগমারা প্রতিনিধি: ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যলায়ে রোববার সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে ৪ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আকতার।

এবারে রাজশাহী জেলার ১৭শত ২৯ জন হজযাত্রী হজ পালন করতে যাচ্ছেন।

রাজশাহীর বিভাগীয় কার্যালয় শালবাগানে ফাউন্ডেশনের মিলয়নায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ফাউন্ডেশনের পরিচালক মুহম্মাদ ইমামুল ইসলাম।

জেলার ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার জাহাঙ্গীর আলমের সঞ্চলনায় অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য দেন, ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহম্মাদ আবুল কাশেম। কর্মশালায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বেলায়েত হোসেন, জেলা সিভিল সার্জন ডা: স ম বায়েজীদ-উল- ইসলাম, হজ এজেন্সী হাব এর প্রতিনিধি আকবর আলী, সুপারভাইজার মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর আলম, ওদুদ হোসেন প্রমুখ।

আজ প্রথম দিনে ১৫ শত জন হজযাত্রী প্রশিক্ষণ নেন। কর্মশালায় হজযাত্রীদের পরিপূর্ণভাবে পবিত্র হজ পালনের নিয়ম-কানুন শেখানো কার্যক্রম চলে। প্রশিক্ষণে প্রদান করা নিয়ম-কানুন ও দিকনির্দেশনাগুলো মেনে চললে একজন ব্যক্তির পুরো হজ কার্যক্রম সম্পন্ন করা খুবই সহজ হবে বলে বক্তার মত প্রকাশ করেন।

এছাড়া বক্তারা বলেন, কোন একটি ফরজ কিংবা ওয়াজিব পূরণ করতে না পারলে হজ যেমন পরিপূর্ণ হবে না। তাই হজ পালনকারীদের সঠিকভাবে হজ পালন ও অন্যান্য সকল বিষয় সহজ করতে সরকারের পক্ষ থেকে হজযাত্রীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

প্রশিক্ষণপ্রাপ্ত জ্ঞান ও দিকনির্দেশনাগুলো সঠিকভাবে ব্যবহার করে হজ পরিপূর্ণ করার চেষ্টা করতে হবে।

এ সময় ইসলামিক ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও হজযাত্রীরা উপস্থিত ছিলেন। পর্যাক্রমে আরো ৩ দিন হজযাত্রীদের প্রশিক্ষণ দেয়া হবে বলে জানানো হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আদিতমারীতে ফিলিং স্টেশনে তেল নিতে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৩ রাজশাহীতে ৪ দিন ব্যাপি হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পেট্রল নেই ঘোষণা দেওয়া হুদা পাম্পে রাতে গোপনে পেট্রল বিক্রি বিশ্বব্যাংক কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী : কৃষিমন্ত্রী সড়কের ইউটার্ন নিরাপদ করার নির্দেশ যত্রতত্র টিকিট কাউন্টার থাকবে না : সড়কমন্ত্রী নারীদের কর্মসংস্থান বাড়াতে প্রশিক্ষণভিত্তিক কর্মসূচি বাড়ানোর আহবান মন্ত্রীর বাংলা নববর্ষ উদযাপনের প্রতিপাদ্য ‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার’ পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী এসি বাসের ভাড়াও নির্ধারণ করা হবে : সড়কমন্ত্রী