আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুরে আদমদীঘি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহ সভাপতি গোলাম মোস্তফা, বেনজীর রহমান, সহ সম্পাদক হেদায়েতুল ইসলাম উজ্জল, সাংগঠনিক সম্পাদক আবু মুত্তালিব মতি, অর্থ সম্পাদক মিজানুর রহমান, সদস্য সাংবাদিক মিহির সরকার, আনোয়ার হোসাইন, মোমিন খান, হেদায়েতুল ইসলাম নয়ন, আবু হাসান, পবিত্র কুমার প্রমুখ।
সভায় হিসাব নিকাশ অনুমোদন ও গঠনতন্ত্রের কিছু ধারা সংশোধন ও বিযোজন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। #















