BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাসিক প্রশাসকের নির্দেশে নগরীর হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কাজ শুরু

রাসিক প্রশাসকের নির্দেশে নগরীর হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কাজ শুরু

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী মহানগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করতে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন রাসিকের পরিচ্ছন্ন বিভাগকে নির্দেশনা প্রদান করেছেন।

রাসিক প্রশাসকের নির্দেশে মহানগরীর ১১নং ওয়ার্ডে হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। বর্ষা মৌসুমের আগে মহাননগরীর ছোট-বড় সকল ড্রেনের কাদামাটি উত্তোলনে পরিচ্ছন্ন বিভাগকে নির্দেশনা প্রদান করেছেন তিনি।

হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কাজে ২২জন শ্রমিক নিয়োজিত রয়েছেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু জানান, মাননীয় রাসিক প্রশাসকের নির্দেশে ১১নং ওয়ার্ডে হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কাজ শনিবার থেকে শুরু হয়েছে। এ কাজে ২২জন শ্রমিক নিয়োজিত রয়েছেন।

আশা করা যায় কয়েকদিনের মধ্যে এই ড্রেনটির কাদামাটি অপসারণ কাজটি সম্পন্ন হবে।

ইতোমধ্যে রাজারহাতা হতে কাদিরগঞ্জ গোরস্থান হয়ে বর্ণালীর পেছনের প্রশস্ত ড্রেনের কাদামাটি অপসারণ করা হয়েছে। পর্যায়ক্রমে নগরীর অন্যান্য ড্রেনের কাদামাটি অপসারণ করা হবে।

পরিচ্ছন্ন বিভাগের সকল পর্যায়ের কর্মীদের আন্তরিকতায় এ কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হবে।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী এসি বাসের ভাড়াও নির্ধারণ করা হবে : সড়কমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে বিমানের টয়লেটে মিলল ৩৮ কোটি টাকার ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার বাংলাদেশ-নেপাল সম্পর্ক সুদৃঢ় করতে সহযোগিতা বাড়ানোর আহ্বান মন্ত্রীর আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী, ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় সিংড়ায় অবৈধ তেল বিক্রি লরির ম্যানেজারকে জরিমানা আদমদীঘিতে ট্রাক ধাক্কায় শিশুকণ্যা নিহত তেল মজুত রেখে না দেয়ায় আদমদীঘিতে হামীম পেট্রল পাম্পের ৩০ হাজার টাকা জরিমানা আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত