BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বছরের সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা ‘কান্তারা চ্যাপ্টার ১’

বছরের সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা ‘কান্তারা চ্যাপ্টার ১’

বিটিসি বিনোদন ডেস্ক: টানা কয়েক মাস বক্স অফিস কাঁপিয়েছে ভিকি কৌশল অভিনীত সিনেমা ‘ছাওয়া’। ২০২৫ সালের সর্বাধিক আয়কারী সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছিল ভিকি কৌশল অভিনীত এই সিনেমা।

এবার সেই রেকর্ড ভেঙে চলতি বছরের সর্বোচ্চ উপার্জনকারী ভারতীয় সিনেমার তকমা ছিনিয়ে নিল ঋষভ শেট্টি পরিচালিত ‘কান্তারা: চ্যাপ্টার ১’।

বিশ্বব্যাপী নজরকাড়া আয়ের মাধ্যমে সিনেমাটি কেবল দর্শকের মনই জয় করেনি, ভেঙে দিয়েছে অতীতের সব রেকর্ড। শুক্রবার (২৪ অক্টোবর) বক্স অফিস সংগ্রহের তথ্যদাতা ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’র রিপোর্ট থেকে এ তথ্য জানা যায়।

চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল ভিকি কৌশল অভিনীত ‘ছাওয়া’। বিশ্বব্যাপী সিনেমাটি প্রায় ৮০৭ কোটি টাকা আয় করে সেই সময় সর্বোচ্চ আয়কারী ছবির তালিকায় নিজের স্থান পাকাপোক্ত করেছিল। তবে ২ অক্টোবর মুক্তি পাওয়া ‘কান্তারা চ্যাপ্টার ১’ মাত্র তিন সপ্তাহের মধ্যেই সেই ইতিহাস বদলে দিয়েছে।

জানা যায়, ঋষভ শেট্টির এই ব্লকবাস্টার সিনেমাটির মোট বিশ্বব্যাপী আয় ১১০০ কোটি টাকা। এর আগে, আহান পান্ডে ও আনীত পাড্ডা অভিনীত ‘সাইয়ারা’ ছবিটি চলতি বছরের শুরুতে বিশ্বব্যাপী ৫৭০ কোটি রুপি আয় করেছিল।

‘কান্তারা চ্যাপ্টার ১’-এর প্রযোজনা সংস্থা হোম্বেল ফিল্মসের তথ্য অনুযায়ী, ছবিটি মুক্তির প্রথম দুই সপ্তাহেই বিশ্বব্যাপী ৭১৭ কোটি টাকা আয় করেছিল। তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে নিজের দাপট বজায় রাখে সিনেমাটি। এ সময়ে শুধু ভারতীয় বক্স অফিসেই প্রায় আরও ৩৮ কোটি টাকা ঘরে তুলেছে ছবিটি।

অন্যদিকে, মাত্র ছ’দিনে বিশ্বব্যাপী ৯২ কোটি টাকার ব্যবসা করেছে সিনেমাটি, যা মোট সংগ্রহকে ৮০৯ কোটিতে পৌঁছে দিয়েছে।

প্রসঙ্গত, ‘কান্তারা চ্যাপ্টার ১’ হলো ২০২২ সালের সুপারহিট ‘কান্তারা’-এর প্রিক্যুয়েল। ১২৫ কোটি টাকা বাজেটে নির্মিত এই সিনেমাটিতে ঋষভ শেট্টির পাশাপাশি অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত, জয়রাম এবং গুলশান দেবাইয়া। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুষির গানে মুগ্ধ শ্রোতারা! ছবিতেও কি নারীরা নিরাপদ নয়? প্রশ্ন তুললেন ভূমি রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ মাদক কারবারি আটক র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক মাদকসহ আটক-৫ মেঘনার বুকে ঝড়ের কবলে সি-ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী বরিশালে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, বিদ্যুৎহীন ৫ উপজেলা বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ জামালপুরে জানাযায় যাওয়ার পথে বাস চাপায় বৃদ্ধ নিহত সৌদি আরব, কাতার, পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিক, ট্রাম্প চাইলেও এটা কি সম্ভব কিয়েভের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক’ হামলার হুমকি রাশিয়ার, বিদেশিদের শহর ছাড়ার আহ্বান