BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বগুড়ায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত-১৫

বগুড়ায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত-১৫

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে তিনটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে মির্জাপুর ইউনিয়নের কবরস্থান সংলগ্ন ঢাকা–বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইচ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কে একটি খালি ট্রাক ইউ-টার্ন নেওয়ার সময় দ্রুতগতিতে আসা ঢাকাগামী আলুবোঝাই একটি ট্রাক সেখানে পৌঁছে যায়। দুর্ঘটনা এড়ানোর চেষ্টা করলেও পেছন থেকে আসা আরেকটি ট্রাক সেটিকে জোরে ধাক্কা দেয়। এতে সামনের ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এসময় পেছন থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একাধিক যানবাহনের ত্রিমুখী সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহত দুইজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার কারণে ঢাকা-বগুড়া মহাসড়কের এক পাশে প্রায় তিন কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যাত্রী ও চালক চরম ভোগান্তিতে পড়েন।

ঘটনার প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান বলেন, হঠাৎ বিকট শব্দ শুনে দেখি একের পর এক গাড়ি ধাক্কা খাচ্ছে। মুহূর্তেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা মোজাফফর হোসেন বলেন, দুর্ঘটনার পর আমরা দ্রুত গিয়ে আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তুলি। পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইচ উদ্দিন বলেন, দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। সড়কে আটকে থাকা যানবাহন সরানোর কাজ চলছে। আপাতত সার্ভিস লেন দিয়ে ধীরগতিতে যান চলাচল করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বগুড়া প্রতিনিধি রাহেনুর ইসলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ