দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনায় শরিকানা জমি জোরপূর্বক দখল, দোকানের মালামাল লুট ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে দর্শনা প্রেসক্লাবে দুই ভায়ের বিরুদ্ধে বোন সংবাদ সম্মেলন করেছেন।
আজ শনিবার (২৮ মার্চ) বিকাল সাড়ে ৫ টায় দর্শনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন দর্শনা কলেজ পাড়ার মৃত দ্বীন মোহাম্মদের মেয়ে ঢাকার শান্তি নগরের বাসিন্দা মোছা: মমতাজ বেগম অভিযোগে বলেন আমি পৈতৃক জমির বৈধ ওয়ারিশ। কিন্তু আমার দুই’ভাই সাজেদুর রহমান ও সাইফুর রহমান রোকন জোর পূর্বক আমার অংশের দোকানের তালা ভেঙ্গে দোকান দখল নেয়ার চেষ্টা করে।
এছাড়াও শরিকানা জমি জোরপূর্বক দখল, দোকানের তালা ভেঙ্গে মালামাল লুট করে নিয়ে যায়। তাছাড়া প্রাণনাশের হুমকির পরিপ্রেক্ষিতে আমি নারী হিসেবে নিরাপত্তা হীনতায় ভূগছি। আমি এর ন্যায় বিচার চায়। এসময় তিনি প্রেসক্লাবের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #















