BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে খামারে অগ্নিকাণ্ড, ২৪টি গরু-ছাগল পুড়ে ছাই

সীতাকুণ্ডে খামারে অগ্নিকাণ্ড, ২৪টি গরু-ছাগল পুড়ে ছাই

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে একটি খামারের ২৩টি গরু-ছাগল পুড়ে মারা গেছে। একই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের পাঁচটি দোকান। শুক্রবার গভীর রাতে ভাটিয়ারী ইউনিয়নের গোয়ালিনী গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‘মা-বাবার দোয়া অ্যাগ্রো ফার্ম’ নামের খামারটির মালিক হাবিবুর রহমান বিটিসি নিউজকে জানান, তার খামারে ১১টি গরু ও ১৩টি ছাগল ছিল। পাশের একটি মুদিদোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত খামারে ছড়িয়ে পড়ে। তিনি একটি গরু উদ্ধার করতে পারলেও বাকি পশুগুলো আগুনে পুড়ে মারা যায়।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তারা ঘটনাস্থলে পৌঁছাতে দেড় ঘণ্টার বেশি সময় নেয় বলে অভিযোগ করেন খামার মালিক। এর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

জানতে চাইলে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আহসান হাবিব বিটিসি নিউজকে বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯-এর মাধ্যমে ঘটনার বিষয়ে জেনেছে ফায়ার সার্ভিস। এরপর ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থলে রওনা দেয় ফায়ার সার্ভিসের দল। ঘটনাস্থল প্রায় ১৬ কিলোমিটার দূরে হওয়ায় পৌঁছাতে কিছুটা সময় লেগেছে।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। যদিও গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাতের দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু ঘটনাস্থলে গ্যাসের সিলিন্ডার পাওয়া যায়নি।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম প্রতিনিধি মো. মোতাহার আলী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালিতে বাণিজ্য সুরক্ষায় টাস্কফোর্স গড়ছে জাতিসংঘ দুবাইয়ে ইউক্রেনের অ্যান্টি-ড্রোন সিস্টেম ডিপোতে হামলার দাবি ইরানের দ্য ওয়াশিংটন পোস্ট: দ্রুত কমছে মার্কিন অস্ত্র মজুত, উদ্বেগে পেন্টাগন ‘টোল বুথ’ : হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের জম্মু-কাশ্মিরের জোজিলা পাসে একাধিক তুষারধসে নিহত-৭ ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ কান্নায় ভেঙে পড়লেন ইসরায়েলি মেয়র, দোষারোপ করলেন নেতানিয়াহুকে ইরানের কাছাকাছি এলাকায় মোতায়েন করা হতে পারে মার্কিন রণতরি জর্জ বুশ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, পাল্টা হুঁশিয়ারি ইরানের ইরান–হিজবুল্লাহর হামলায় ২৪ ঘণ্টায় ২৬১ ইসরায়েলি আহত