BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ফতেপুরে চলন্ত যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন

ফতেপুরে চলন্ত যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন

যশোর প্রতিনিধি: যশোর-নড়াইল মহাসড়কের ফতেপুরে যাত্রীবাহী একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে।

পরে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে যশোর শহরের মনিহার থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ‘নড়াইল এক্সপ্রেস’ নামে বাস ঢাকার উদ্দেশ্য রওনা দেয়। পথে যশোর সদর উপজেলার ফতেপুর এলাকায় পৌঁছালে ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন বাসের ভেতরে ছড়িয়ে পড়ে। এরপর বাসটিতে বিকট শব্দ হয়ে বন্ধ হয়ে গেলে বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে জানালা ও দরজা দিয়ে বেরিয়ে আসে।

ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

যশোর কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল ইসলাম বিটিসি নিউজকে জানান, যশোর থেকে বাসটি ছাড়ার আগে ড্রাইভার বাসটির ত্রুটির কথা জানিয়েছিলেন বাস মালিকদের। তারপরও মালিকদের জোরাজুরিতে ঢাকার উদ্দেশ্য রওনা দেন। বিষয়টি পুলিশ তদন্ত শুরু করেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর যশোর প্রতিনিধি শফিক ইসলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ