BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রী রামচন্দ্রের জন্মোৎসব উপলক্ষে পূজায় আগত ভক্তদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ে রাসিক প্রশাসক

শ্রী রামচন্দ্রের জন্মোৎসব উপলক্ষে পূজায় আগত ভক্তদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ে রাসিক প্রশাসক

প্রেস বিজ্ঞপ্তি: শ্রী শ্রী বাসন্তী পূজা ও শ্রী শ্রী রামচন্দ্রের জন্মোৎসব উপলক্ষে শুক্রবার দুপুর ২টায় রাজশাহী পঞ্চবটী মহাশ্মশান ও মন্দির কমপ্লেক্সে আয়োজিত পূজায় আগত ভক্তদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

পরে তিনি মন্দির কমপ্লেক্সের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রমে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, এই দেশটা আমাদের সকলের। এই দেশকে সকলে মিলে এগিয়ে নিয়ে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। সকল মতভেদ ভুলে আমরা সবাই কাঁধে কাঁধ মিলেয়ে রাজশাহীকে আরো সুন্দর করে গড়ে তুলবো।

তিনি আরো বলেন, পরিচ্ছন্ন রাজশাহীর পরিছন্নতা ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের। আমরা কেউ যত্রতত্র ময়লা আবর্জনা ফেলবো না। এ বিষয়ে সকলকে দায়িত্বশীল নাগরিকের ভুমিকা পালন করার আহ্বান জানান রাসিক প্রশাসক।

কর্মসূচির শুরুতে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনকে ফুলেল শুভেচ্ছা জানান মন্দির কমিটির নেতৃবৃন্দ।

রাজশাহী পঞ্চবটী মহাশ্মশান ও মন্দির কমপ্লেক্স কমিটির সভাপতি সুশীল আগরওয়াল, সাধারণ সম্পাদক সাধন কুমার ভৌমিক, সহ-সাধারণ সম্পাদক স্বপন রায়, অর্থ সম্পাদক প্রণব কুমার দে, সদস্য, প্রশান্ত কুমার সাহা, রঞ্জন কুমার মিত্র এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ