BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রাইভেটকারে ফেনসিডিল বহনকালে রাজশাহীতে র‌্যাবের জালে ৩ মাদক কারবারী

প্রাইভেটকারে ফেনসিডিল বহনকালে রাজশাহীতে র‌্যাবের জালে ৩ মাদক কারবারী

নিজস্ব প্রতিবেদক: অভিনব কায়দায় প্রাইভেটকারে করে ফেনসিডিল পরিবহনকালে রাজশাহীতে তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (২৬ মার্চ) রাত সোয়া ১২টার দিকে তানোর থানাধীন পাঁচন্দর ইউনিয়নের যোগীশো গ্রাম এলাকায় মুন্ডুমালা-তানোর সড়কে চেকপোস্ট স্থাপন করে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ ১৪৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেফতারকৃরা হলো: মোঃ হাসিবুল ইসলাম জনি (৪০), সে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর (বাগডাঙ্গা) এলাকার বাসিন্দা, মোঃ মনিরুল ইসলাম (২৫), সে শিবগঞ্জ উপজেলার কানসাট বাহালাবাড়ী এলাকার বাসিন্দা এবং প্রাইভেটকার চালক মোঃ জায়েদ হাসান (২২), সে একই উপজেলার গুয়াবাড়ী চানপুর এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে বিভিন্ন এলাকা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে রাজশাহীসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছেন।

জব্দ করা ফেনসিডিলগুলো বিক্রয়ের উদ্দেশ্যে নিজ এলাকায় নিয়ে যাচ্ছিলো বলেও জানিয়েছে তারা।

এ ব্যপারে গ্রেফতারদের বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদারতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ