নিজস্ব প্রতিবেদক: র্যাব-৫ রাজশাহী সদর কোম্পানী রাজশাহী নগরীর কাটাখালী থানার টাঙ্গন মধ্যেপাড়া পদ্মা নদীর ঘাট এলাকা সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি ওয়ান শুটার গানসহ ৬টি রাবার বুলেট উদ্ধার করেছে।
র্যাব-৫ রাজশাহীর ধারনা করছে দেশকে অস্থিতিশীল করার উদ্দ্যেশে সন্ত্রাসীরা ঘটনাস্থলে ওয়ান শুটার গান ও রাবার বুলেট দেশ ভারত থেকে সংগ্রহ করে আনার সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ফেলে রেখে পালিয়ে গেছে।
গতকাল বুধবার (২৫ মার্চ) দিনগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় র্যাব-৫ রাজশাহী সদর কোম্পানী হানা দিয়ে ১টি ওয়ান শুটার গানসহ ৬টি রাবার বুলেট উদ্ধার করে জিডিমুলে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করেছে র্যাব-৫ রাজশাহী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #















