BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের ফেরাতে অনুরোধপত্র পাঠিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী

হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের ফেরাতে অনুরোধপত্র পাঠিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা প্রতিনিধি: ‘ইনকিলাব মঞ্চের’ আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ও ভারতে গ্রেপ্তারকৃতদের ফেরাতে বন্দিবিনিময় চুক্তি অনুসারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অনুরোধপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজারবাগ পুলিশ লাইনসের শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শহিদ ওসমান হাদি হত্যার অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলছে। এরইমধ্যে ভারতে প্রথমে দুইজন পরে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে আমরা আমাদের দূতাবাসকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ডিপ্লোম্যাটিক চ্যানেলে অনুরোধপত্র পাঠিয়েছি, যেন বাংলাদেশে তাদের প্রত্যাবর্তন করানো হয়।’

তিনি বলেন, ‘আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারি পরোয়ানাসহ আমরা আমাদের অনুরোধপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রেরণ করেছি। যেন বন্দিবিনিময় চুক্তি অনুসারে আসামিদের আইনমাফিক বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. আকরাম হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ