উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশাল জেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের উদ্যোগে সামাজিক অবক্ষয়, মাদক ও নারী- শিশু নির্যাতন প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা ও জেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ মার্চ বুধবার বিকাল ৩ টায় বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির বরিশাল জেলা কার্যালয়ে রণজিত কুমার দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভারতের সৎলোক আশ্রমের সেবায়েত দীপক দাস গুহ।
বিশেষ অতিথির বক্তৃতা করেন সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম জুলফিকার, উপদেষ্টা ডাঃ শেখ সহিদ রুদ্ধ, গাজীপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক সাংবাদিক আইয়ুব রানা, সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় শিল্পী গোষ্ঠীর যুগ্ম আহবায়ক গীতা পালমা।
আরো বক্তৃতা করেন বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির বরিশাল জেলা কমিটির সভাপতি আব্দুল লতিফ, কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদ হাওলাদার, সাংবাদিক হাসান সরদার জুয়েল, সাংবাদিক মাহবুবুল ইসলাম, বরিশাল জেলা সরকারি কর্মচারী সমিতির সদস্য সচিব গনি শেখ, বরিশাল জেলা হোটেল মালিক শ্রমিক ইউনিয়নের সভাপতি নান্নু মিয়া, সৎসঙ্গ ফাউন্ডেশনের উজিরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আঃ রহিম সরদার সহ অনেকে। সভা শেষে সর্ব সম্মতি ক্রমে রণজিত কুমার দত্তকে সভাপতি ও আঃ রহিম সরদার কে সাধারণ সম্পাদক এবং আব্দুল লতিফ কে কার্যনির্বাহী কমিটির সভাপতি ঘোষণা করা হয়।
এ ছারা সাংবাদিক মশিউল আলম পলাশ, সাংবাদিক হাসান সরদার জুয়েল, সাংবাদিক ডাঃ মাহবুবুল ইসলাম কে সহ সভাপতি, বিপ্লব কুমার হাজারিকে যুগ্ম সাধারণ সম্পাদক, শাহিন মোল্লাকে কোষাধ্যক্ষ, নজরুল ইসলাম কে প্রচার- প্রকাশনা সম্পাদক, আইরিন সিকদার কে মহিলা বিষয়ক সম্পাদক, দুলাল মাষ্টার, অশোক কুমার দাস, মিজানুর রহমান কে সদস্য এবং রনি হাওলাদার কে যুব বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #















